পুবের কলম ওয়েবডেস্ক: লাগাতার বৃষ্টিতে গাছের গোড়ায় জল জমে পচন ধরে ক্ষতিগ্রস্ত কৃষিজ ফসল। বিকল্প হিসেবে কীটনাশকের ব্যবস্থা থাকলেও মূল্যবৃদ্ধির কারণে ব্যবহার করতে পারছেন না কৃষকরা।উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া, মিনাখাঁ, বাদুড়িয়া, হিঙ্গলগঞ্জ, স্বরূপনগর, সন্দেশখালি, হাসনাবাদ-সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে চাষের জমি। বসিরহাট জুড়ে ইতিমধ্যে নিম্নচাপের বৃষ্টি শুরু হয়েছে। যার ফলে সবজি ফসলের গোড়ায় জল জমে প্রথমে পচন ধরছে, তারপর মারা যাচ্ছে।
এই মুহূর্তে পটল, বেগুন, শসা, ঢেঁড়স, পেঁপে-সহ একাধিক ফসল রয়েছে কৃষি জমিতে। আর সেই ফসলের গোড়ায় জল জমে পচন হচ্ছে। তারপর গাছ মারা যাচ্ছে।কৃষকরা জানাচ্ছেন তারা মোটা টাকা ঋণ নিয়ে চাষবাস করছেন। তাতে চাষের খরচ ওঠে না। তারা কীভাবে ঋণ শোধ করবেন এই ভেবে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন। পাশাপাশি তারা জানাচ্ছেন বিকল্প হিসেবে পচন ধরা রোধ করতে গেলে কীটনাশক এবং সার ব্যবহার করা যেতে পারে। কীটনাশক ও সারের যেভাবে মূল্যবৃদ্ধি হয়েছে তাতে কৃষকরা তা কিনতেও পারছেন না। কীটনাশক ও সার ছাড়া ফসল বাঁচানো কার্যত অসম্ভব। এরফলে রীতিমতো ক্ষতির মুখে পড়েছেন বসিরহাট মহকুমার বিভিন্ন ব্লকের কৃষকরা। পাশাপাশি সবজি ফসলের দাম আকাশ ছোঁয়া হতে পারে এমনটাই মনে করছে সাধারণ মানুষ।লাগাতার বৃষ্টিতে বিপুল ক্ষতির মুখে কৃষকরা
চামেলি দাস
প্রকাশিত:
১৮ জুন ২০২৫, ১৩:৩৯
আরও খবর
উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির জেরে ধস: বন্ধ অন্তত ৩২টি রাস্তা, সতর্কতা জারি ৯ জেলায়
অরুণাচলে মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বান, হাই অ্যালার্ট অসমে: জলস্তর বৃদ্ধিতে বিপর্যয়ের আশঙ্কা
খাইবার পাখতুনখোয়ায় ঝড়-বৃষ্টির তাণ্ডব, প্রাণ গেল ৭ জনের
মাটির স্বাস্থ্য থেকে কৃষকের সমৃদ্ধিতে আমন ধান পরবর্তী পতিত জমিতে স্বল্প মেয়াদি অড়হর ডালের চাষ শুরু এবার নিমপীঠে
বিপর্যস্ত উত্তরবঙ্গ: মৃত বেড়ে ২০, সবচেয়ে বিধ্বস্ত মিরিক
বিপর্যস্ত উত্তরবঙ্গ: মৃত বেড়ে ২০, সবচেয়ে বিধ্বস্ত মিরিক
দক্ষিণবঙ্গের ৯টি জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর
দক্ষিণবঙ্গের ৯টি জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র