২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গভীর নিম্নচাপ, কলকাতা-সহ বাংলায় ভারী বৃষ্টি

পুবের কলম ওয়েবডেস্ক: শেষ ২৪ ঘণ্টা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়েছে। কখনও ভারী আবার কখনও ঝিরঝির করে বৃষ্টি চলছে। বৃষ্টির সঙ্গে দোসর হয়েছে ঝোড়ো হাওয়া। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার গতিবেগ বেশি। আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় নিম্নচাপের পালে ভর করে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। আপাতত আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।

আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপটি অবস্থান করছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, ক্রমশ শক্তি বাড়াচ্ছে এই নিম্নচাপ। বুধবার সন্ধ্যার আগেই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপের প্রভাবে মৌসুমি অক্ষরেখা সক্রিয় হয়েছে। গতি পেয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি অক্ষরেখা। ফলে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস।

আরও পড়ুন: বিপর্যস্ত উত্তরবঙ্গ: মৃত বেড়ে ২০, সবচেয়ে বিধ্বস্ত মিরিক

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাসের কথা জানাল হাওয়া অফিস। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলির পাশাপাশি দুই দিনাজপুর ও মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়।

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা, টানা তিন দিনের স্কুল ছুটি ঘোষণা

আরও পড়ুন: সপ্তাহজুড়ে বৃষ্টি মুখর পরিবেশ দক্ষিণবঙ্গে
সর্বধিক পাঠিত

শিশুদের সুরক্ষা: ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার পথে হাঁটছে পোল্যান্ড

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গভীর নিম্নচাপ, কলকাতা-সহ বাংলায় ভারী বৃষ্টি

আপডেট : ১৮ জুন ২০২৫, বুধবার