পুবের কলম, ওয়েবডেস্ক: মাথায় বস্তা, পরনে মলিন পোশাক। একজন কৃষক বেঙ্গালুরুতে মেট্রো ধরতে যাচ্ছিলেন৷ টিকিট কেটে যখন ভিতরে ঢুকতে যাবেন, ঠিক তখনই পথ আটকে দাঁড়ালেন অফিসাররা। ময়লা পোশাকে মেট্রো চড়া যাবে না, এমনই কারণ দেখিয়ে ওই যাত্রীকে মেট্রোয় উঠতে বাধা দেওয়া হয়! এমনই একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অফিসারদের এই অমানবিক আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা।