পুবের কলম,ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের আগেই দেশজুড়ে কার্যকর হল সিএএ। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, মঙ্গলবার থেকে সিএএ নিয়ে অনলাইনে আবেদন করা যাবে। নাগরিকত্ব সংশোধন আইন কার্যকর হওয়ার পরে সেজন্য একটি পোর্টালও চালু করল কেন্দ্রীয় সরকার। জনগণের সার্চের চাপে সেটি প্রাথমিকভাবে ক্র্যাশ করে যায় বলে জানা যায়। আইনে পরিণত হওয়ার প্রায় সাড়ে চার বছর পর কার্যকর হল সিএএ।
আরও পড়ুন:
কারা করতে পারবেন আবেদন? কীভাবে আবেদন করবেন? কোথায়ই বা করতে হবে আবেদন? সিএএ কার্যকর হতেই উঠছে এই প্রশ্নগুলি। এ দিন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, অনলাইন পদ্ধতিতে করতে হবে আবেদন। নির্দিষ্ট ওয়েব পোর্টালের মাধ্যমে এই আবেদন করা যাবে।
ভারতীয় নাগরিকত্বের জন্য অনলাইনে আবেদনের পদ্ধতি
আরও পড়ুন:
Indiancitizenshiponline.nic.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করা যায়। সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, যাঁরা আবেদন করতে চান, তাঁদের জন্য রয়েছে পৃথক ফর্ম। বিভিন্ন ফর্মের জন্য নানা নথির প্রয়োজন হবে। এগুলি হল, বৈধ বিদেশি পাসপোর্ট, বাসস্থানের অনুমতিপত্র, বাবা-মায়ের জন্ম শংসাপত্র অথবা তাঁদের ভারতীয় পাসপোর্ট, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় জমা করা ৫০০ টাকার একটি ব্যাঙ্ক চালান, আবেদনকারীর স্বামী বা স্ত্রীর ভারতীয় পাসপোর্ট বা জন্মের শংসাপত্র, বিয়ের শংসাপত্র, ভারতে বসবাসকারী বিদেশি নাগরিক হিসেবে রেজিস্ট্রেশনের সার্টিফিকেট থাকতে হবে (যাঁরা অন্য দেশ থেকে আসবেন), ভারতে ব্যবহৃত যেকোনও একটি ভাষা সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে, তার প্রমাণ হিসেবে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র থাকতে হবে অথবা আবেদনকারীর জেলায় বসবাসকারী দু’জনকে মান্যতা দিতে হবে। আবেদনকারীর চরিত্র সম্পর্কেও দু’জনকে দিতে হবে শংসাপত্র। অনলাইন ছাড়াও ফর্ম ফিল-আপ করে জমা দেওয়া যাবে ডিএম বা ডিসি অফিসে গিয়ে।
আরও পড়ুন:
ভারত সরকার যে ওয়েবসাইট তৈরি করেছে, indiancitizenshiponline.nic.inþ যেতে হবে। হোমপেজেই INDIAN CITIZENSHIP ONLINE FORMS নীচে একাধিক অপশন আছে। আপনি যে ক্যাটেগরিতে আবেদন করতে চাইছেন, তাতে ক্লিক করতে হবে।
আরও পড়ুন:
ধরা যাক, Registration As a Citizen of India Under Section 5(1)(a) of the Citizenship Act– ১৯৫৫ Made by a person of Indian ক্যাটেগরিতে আবেদন করতে চান, তাহলে ওই লিঙ্কে ক্লিক করতে হবে।
আরও পড়ুন:
নয়া একটি পেজ খুলে যাবে। কারা আবেদন করতে পারবেন, কী কী নথি লাগবে, পাসপোর্ট সংক্রান্ত তথ্য পড়ে নিতে হবে।
আরও পড়ুন:
তারপর Apply Onlineôée ক্লিক করতে হবে আবেদনকারীদের। একটি নতুন পেজ খুলে যাবে। সেই পেজের শুরুতেই একটি Temporary Application Id থাকবে। সেটা লিখতে হবে। তারপর যাবতীয় তথ্য পূরণ করতে হবে আবেদনকারীদের। অনেক কিছু তথ্য দিতে হবে।
আরও পড়ুন:
ক্লিক করতে হবে Save and Next বাটনে। এভাবেই একে-একে ঠিকানা, পরিবার, অপরাধ সংক্রান্ত ইতিহাস তথ্য দিতে হবে। তারপর আসবে Photo/Documents-র জায়গা। সেখানে নিজের ও নথির ছবি আপলোড করতে হবে।
আরও পড়ুন:
‘আপলোড ফোটো’ অপশনে গিয়ে আবেদনকারীর ছবি আপলোড করতে হবে। আপনি যে যে তথ্য দিয়েছেন, তা সঠিক হয়েছে কি না, সেটা দেখার জন্য View Application ক্লিক করতে হবে আবেদনকারীদের।
আরও পড়ুন:
যদি সবকিছু ঠিক থাকে, তাহলে FINAL SUBMIT TO THE MINISTRY বাটনে ক্লিক করতে হবে। যে প্রক্রিয়ার পরে আবেদনপত্রে কোনও ভুল থাকলেও আর সংশোধন করা যাবে না। FINAL SUBMIT TO THE MINISTRY বাটনে ক্লিক করার পরে একটি MHA File Number (কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ফাইল নম্বর) জেনারেট হবে। সেই নম্বর রেখে দিতে হবে আবেদনকারীদের।
আরও পড়ুন:
যে ‘ডায়লগ বক্সে’ ওই নম্বর দেখাবে, তা Close করে নথি আপলোড করতে হবে।
স্ক্যান করা পিডিএফ নথি লাগবে। সেই নথি আপলোড হয়ে যাওয়ার পরে Print Application বাটনটা কার্যকর হবে। তারপর প্রিন্ট- আউট করে রেখে দিতে হবে নিজের আবেদনপত্র। এবার Online Payment ট্যাবে যেতে হবে। সেখানে আবেদনকারীর নাম, ফর্ম, টাকা, MHA ফাইল নম্বর থাকবে। নীচেই Payment Gateway Payment আছে। তাতে ক্লিক করতে হবে।অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা দিতে পারবেন। টাকা দেওয়ার প্রক্রিয়া সফল হলে একটি রশিদ মিলবে। সেটা নিজের কাছে রেখে দিতে হবে।
আরও পড়ুন:
অনলাইনে যে আবেদনপত্র জমা দিয়েছেন এবং সেটার স্বপক্ষে বিভিন্ন নথি জমা দিতে হবে জেলাশাসক বা ডেপুটি কমিশনারের অফিসে। যদি নাগরিকত্বের আবেদন গৃহীত হয়, তাহলে আবেদনপত্রে দেওয়া ঠিকানায় একটি চিঠি পাঠানো হবে। সেইসঙ্গে রেজিস্টার্ড ই-মেল আইডি ও মোবাইল নম্বরে পাঠানো হবে বার্তা।
আরও পড়ুন:
সেই চিঠি পাওয়ার indiancitizenshiponline.nic.in তে গিয়ে নিজের ক্যাটেগরি অনুযায়ী Form X Form XI Form XII পূরণ করতে হবে এবং জেলাশাসকের অফিসে সব অরিজিনাল কপি জমা দিতে হবে। আবেদনকারীদের ক্লিক করতে হবে Apply Form X/XII বাটনে। তারপর আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য দিতে হবে। Modify/Print Form X/XII বাটনে ক্লিক করতে হবে তাঁদের। রেজিস্টার্ড ইমেল আইডিতে ওটিপি আসবে। সেটা Submit and Continue-তে ক্লিক করতে হবে।
আরও পড়ুন:
একটি নয়া পেজ খুলে যাবে।
সেখান যাবতীয় তথ্য পূরণ করে Save and Next বাটনে ক্লিক করতে হবে।আরও পড়ুন:
এবার আবেদনকারীর ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। আপলোড করার পরে ফর্ম জমা দেওয়ার জন্য Form X Final submit to the Ministry-তে ক্লিক করতে হবে প্রার্থীদের। Close বাটনে ক্লিক করতে হবে এবং অনলাইন ফি জমা দিতে হবে।
আরও পড়ুন:
অনলাইনে টাকা দেওয়ার পরে পূরণ করা ফর্মটা নিয়ে গিয়ে জেলাশাসকের অফিসে জমা দিতে হবে আবেদনকারীদের। সঙ্গে অরিজিনাল সার্টিফিকেট, টাকা দেওয়ার রশিদ, ছবি, স্বাক্ষর-সহ যাবতীয় নথি নিয়ে যেতে হবে। যদি নাগরিকত্বের আবেদন গৃহীত হয়, তাহলে সংশ্লিষ্ট রাজ্য সরকার বা জেলাশাসকের কাছে তাঁর নাগরিকত্বের শংসাপত্র পাঠিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন:
অনলাইনে যে আবেদনপত্র জমা দিয়েছেন এবং সেটার স্বপক্ষে বিভিন্ন নথি জমা দিতে হবে জেলাশাসক বা ডেপুটি কমিশনারের অফিসে। যদি নাগরিকত্বের আবেদন গৃহীত হয়, তাহলে আবেদনপত্রে দেওয়া ঠিকানায় একটি চিঠি পাঠানো হবে। সেইসঙ্গে রেজিস্টার্ড ই-মেল আইডি ও মোবাইল নম্বরে পাঠানো হবে বার্তা।
আরও পড়ুন:
তারপর আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য দিতে হবে। Modify/Print Form X/XII বাটনে ক্লিক করতে হবে তাঁদের। রেজিস্টার্ড ইমেল আইডিতে ওটিপি আসবে। সেটা Submit and Continue-তে ক্লিক করতে হবে।
আরও পড়ুন:
একটি নয়া পেজ খুলে যাবে। সেখান যাবতীয় তথ্য পূরণ করে òSave and Nextó বাটনে ক্লিক করতে হবে।
আরও পড়ুন:
এবার আবেদনকারীর ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। আপলোড করার পরে ফর্ম জমা দেওয়ার জন্য Form X Final submit to the Ministry-তে ক্লিক করতে হবে প্রার্থীদের। Close বাটনে ক্লিক করতে হবে এবং অনলাইন ফি জমা দিতে হবে। অনলাইনে টাকা দেওযার পরে পূরণ করা ফর্মটা নিয়ে গিয়ে জেলাশাসকের অফিসে জমা দিতে হবে আবেদনকারীদের। সঙ্গে অরিজিনাল সার্টিফিকেট, টাকা দেওয়ার রশিদ, ছবি, স্বাক্ষর-সহ যাবতীয় নথি নিয়ে যেতে হবে। যদি নাগরিকত্বের আবেদন গৃহীত হয়, তাহলে সংশ্লিষ্ট রাজ্য সরকার বা জেলাশাসকের কাছে তাঁর নাগরিকত্বের শংসাপত্র পাঠিয়ে দেওয়া হবে।