শুভজিৎ দেবনাথ, ধূপগুড়িঃ ফের ধূপগুড়িতে চিতার আতঙ্ক! এবার লেপার্ড ক্যাটকে ঘিরে শনিবার সাতসকালে চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি পুরসভার ২ নং ওয়ার্ডে।
আরও পড়ুন:
জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা রাহুল রায়ের বাড়ির সুপারি বাগানের কাঁঠাল গাছে লেপার্ট ক্যাটকে দেখে চিতাবাঘের শাবক মনে করেন বাড়ির মালিক। খবর চাউর হতেই এলাকায় ভিড় জমায় প্রচুর মানুষ।
ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ।আরও পড়ুন:
পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা। বনকর্মীরা স্থানীয়দের জানায় এটা চিতা বাঘের শাবক নয়, লেপার্ড ক্যাট। এরপর আতঙ্ক মুক্ত হয় এলাকা।
স্থানীয় কয়েকজন যুবক গাছে উঠে লেপার্ড ক্যাটটিকে ধরতে গেলে সেখান থেকে পালিয়ে যায়। এরপর লেপার্ড ক্যাটকে ধরার জন্য রীতিমতো হুলস্থুল কান্ড বেধে যায় ওই এলাকায়।আরও পড়ুন:
পরবর্তীতে স্থানীয় যুবকরা সেটিকে ধরে বনদফতরের হাতে তুলে দেয়। লেপার্ড ক্যাটকে উদ্ধার করে নিয়ে যায় বনদফতরের কর্মীরা।
আরও পড়ুন:
বনদফতর সূত্রে খবর, এটি একটি এশিয়ান লেপার্ড ক্যাট। প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।