০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুকুরের ঘেউ ঘেউ শব্দে অতিষ্ঠ,  মাংসে বিষ মিশিয়ে খুন ৫ কুকুর

প্রতীকী ছবি

পুবের কলম, ওয়েবডেস্ক: তপন মন্ডল রাস্তা দিয়ে গেলেই তাকে দেখে ঘেউ ঘেউ করত একদল কুকুর। অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঘটিয়ে ফেললেন চরম ঘটনা। মাংসে বিষ মিশিয়ে খাইয়ে কুকুরগুলিকে পৃথিবী ছাড়া করলেন তিনি।

নদিয়ার রানাঘাটের রামনগর এলাকার বাসিন্দার তপন মন্ডলের বিরুদ্ধে কুকুর হত্যার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: নবরাত্রিতে আমিষ খাওয়ার বায়না  স্ত্রীকে খুন করে দেহ লোপাট যুবকের

জানা গিয়েছে, কুকুরের ঘেউ ঘেউ শব্দে অতিষ্ঠ হয়েছিলেন ওই ব্যক্তি। সেই ক্ষোভে খাবারের সাথে বিষ মিশিয়ে খাওয়ানো হত কুকুরগুলিকে। এমনকি বিষ মেশানো মাংসও খাওয়ানো হত। বিষযুক্ত মাংস খেয়েই মৃত্যু হয়েছে ৫ টি সারমেয়র। অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আরও কয়েকটিন সারমেয়। এই খবর চাউর হতেই তপন মন্ডলের বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রতিবাদ করতে দেখা গেছে পশুপ্রেমীদেরও। অভিযুক্ত তপন মন্ডল পলাতক। তার খোঁজ শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।

আরও পড়ুন: আলিগড়ে মাংস ব্যবসায়ীর উপর আইটি অভিযান অব্যাহত

আরও পড়ুন: কর্নাটক: হালাল মাংস নিষিদ্ধ করতে বিল আনা হবে বিধানসভায়
সর্বধিক পাঠিত

সুপ্রিম কোর্টে এসআইআর শুনানির আগে নবান্নের বড় পদক্ষেপ, ৮,৫০৫ গ্রুপ-বি আধিকারিক দেওয়ার ঘোষণা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কুকুরের ঘেউ ঘেউ শব্দে অতিষ্ঠ,  মাংসে বিষ মিশিয়ে খুন ৫ কুকুর

আপডেট : ২৪ জুলাই ২০২৩, সোমবার