০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমিষে আপত্তি নেই সংঘ পরিবারের, তবে গোমাংস নয়

 পুবের কলম ওয়েব ডেস্কঃ আমিষে আপত্তি নেই সংঘ পরিবারের। তবে গোমাংসের ঘোরতর বিরোধী  তারা। গরু তাদের কাছে পূজনীয়। তাই গরুর দুধ খাওয়া গেলেও এর মাংস খাওয়া নিষেধ। বুধবার আমিষ-নিরামিষের ইস্যুটি নিয়ে ফের একবার মন্তব্য করতে শোনা গেল আরএসএস-এর সিনিয়র নেতা জে নন্দকুমারকে। তার মত, আমিষ খাবারে তাদের কোনও ট্যাবু নেই। দেশে এটি নিষিদ্ধ করা যাবে না।

আরও পড়ুন: হায়দরাবাদে সাম্প্রদায়িক হিংসা: শান্তি বিঘ্নিত করার নেপথ্যে ‘সংঘ পরিবার’ ঘনিষ্ঠ শক্তির হাত, অভিযোগ ওয়াইসির

তবে গোমাংস বর্জনীয়। নন্দকুমার সংঘের বুদ্ধিজীবী শাখা প্রজ্ঞাপ্রভার প্রধান। তিনি স্পষ্টতই আমিষের  প্রতি তাদের পছন্দের কথা জানালেন এদিন।  অর্থাৎ, ছাগল, মুরগি, শূকর বা হরিণের মাংসতে তাদের  আপত্তি নেই। এ যাবত অনেকে ভাবতেন, আরএসএস বোধহয় আমিষের কট্টর বিরোধী। কিন্তু নন্দের  মন্তব্য থেকে বোঝা যাচ্ছে, সুযোগ পেলে তারাও আমিষে কব্জি ডুবিয়ে ভূড়িভোজ করতে চান।

আরও পড়ুন: কুকুরের ঘেউ ঘেউ শব্দে অতিষ্ঠ,  মাংসে বিষ মিশিয়ে খুন ৫ কুকুর

আরও পড়ুন: নবরাত্রিতে আমিষ খাওয়ার বায়না  স্ত্রীকে খুন করে দেহ লোপাট যুবকের

তবে গোমাংস, নৈব নৈব চ! অবশ্য বিতর্ক এড়াতে সংঘনেতা এটাকে ব্যক্তিগত মন্তব্য বলে জানিয়েছেন সাংবাদিকদের। তিনি আরও জানান, ভারতের জলবায়ু পরিস্থিতি ও ভৌগলিক অবস্থান অনুযায়ী মানুষকে আমিষ খেতেই হয়। তবে গরুর মাংস ভক্ষণ বিজ্ঞানসম্মত নয় বলে তার দাবি।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দিনহাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ শ্রমিকের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমিষে আপত্তি নেই সংঘ পরিবারের, তবে গোমাংস নয়

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার