পুবের কলম,ওয়েবডেস্ক: দুপুর ১টা পর্যন্ত পশ্চিমবঙ্গের সাত আসনের ভোটদানের হার ৪৮.৪১ শতাংশ। সাত আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে আরামবাগে (৫৫.৩৭ শতাংশ)। কমিশন সূত্রে জানা গিয়েছে, দুপুর ১টা পর্যন্ত বনগাঁয় ৪৪.১৫ শতাংশ, ব্যারাকপুরে ৪২.৪৭ শতাংশ, হাওড়ায় ৪৪.৭১ শতাংশ, উলুবেড়িয়ায় ৫২.৭৯ শতাংশ, শ্রীরামপুরে ৪৭.৭৫ শতাংশ এবং হুগলিতে ৫০.৫ শতাংশ ভোট পড়েছে।

 

সকাল ১১ টা পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে

আরামবাগ ৩৬.২১%।

উলুবেড়িয়া ৩৩.৯৮%

হুগলি ৩৩.৭৮%

বনগাঁয় ৩১.৮১%,

 শ্রীরামপুরে ৩১.৭৪%

 হাওড়ায় ৩০.৮৯%

ব্যারাকপুরে ২৯.৯৯%

 

বেলা ৯ টা পর্যন্ত রাজ্যের সাতটি আসনের মোট ভোটের হার ১৫.৩৫ শতাংশ। এর মধ্যে এগিয়ে রয়েছে উলুবেড়িয়া। এই কেন্দ্রে ১৭.২৫ শতাংশ ভোটদান। দ্বিতীয় স্থানে আরামবাগ, ১৬.৩৮ শতাংশ। হাওড়ায় ১৫.২০ শতাংশ, বনগাঁয় ১৫.১৯ শতাংশ, বারাকপুরে ১৫.০৮ শতাংশ, শ্রীরামপুরে ১৪.৪৩ শতাংশ, হুগলিতে ১৪.০১ শতাংশ ভোটগ্রহণ হয়েছে।