পুবের কলম ওয়েব ডেস্কঃ বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পরেই ২০২১ সালে ভোট পরবর্তী হিংসার মামলাগুলি নিয়ে সক্রিয় হয়েছে পুলিশ। ইতিমধ্যেই একাধিক নতুন মামলা দায়েরের পাশাপাশি রিওপেন করা হয়েছে একাধিক নতুন মামলা। এবার ২১ এর ভোট পরবর্তী মামলায় অস্বস্তিতে পড়লেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁদের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের করলেন জয়দীপ সেন নামে এক আইনজীবী। দুজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, হংসায় উসকানি দেওয়ার।
আরও পড়ুন:
পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ?
আরও পড়ুন:
অভিযোগকারী আইনজীবী জানান, ২১ এর ভোটের পরে এক্সে একটি পোস্ট করেছিলেন পরমব্রত। তিনি লিখেছিলেন, "আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।" অন্যদিকে, অভেনেত্রি স্বস্তিকা পালটা লেখেন, "হাহাহা হোক হোক।" আইনজীবীর অভিযোগ, এই পোস্টের পরেই বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে খুন করা হয়।
তাঁর দাবি, এই ধরনের পোস্টের পরেই হিংসা আরও বেড়ে যায়। শুধু তাই নয়, অভিযোগকারীর আরও দাবি, অভিনেতা-অভিনেত্রী যে পোস্ট করেছেন এবং মন্তব্য করেছেন তা ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারায় অপরাধ হিসেবে গণ্য হতে পারে। তিনি গড়িয়াহাট থানায় এফআইআর দায়ের করে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। যদিও এবিষয়ে পরমব্রত চট্টোপাধ্যায় বা স্বস্তিকা মুখোপাধ্যায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।আরও পড়ুন:
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জেলায় রাজনৈতিক সংঘর্ষ, খুন, ধর্ষণ ও হামলার একাধিক অভিযোগ সামনে এসেছিল।
বিরোধীদের দাবি ছিল, অর্ধশতাধিক মানুষ সেই হিংসার বলি হয়েছিলেন। সে সময় প্রায় দু’হাজার মামলা দায়ের হয়েছিল বলে জানা যায়।এই ঘটনাগুলির মধ্যে খুন, ধর্ষণ এবং ধর্ষণের চেষ্টার মতো গুরুতর অভিযোগে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। তৎকালীন রাজ্য সরকার সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেও শীর্ষ আদালত হাই কোর্টের সিদ্ধান্তই বহাল রাখে। অন্যদিকে, বাকি মামলাগুলির তদন্তের দায়িত্ব রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের হাতেই রাখা হয়েছিল।