আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: শহরে ফের অগ্নিকান্ডের ঘটনা। টেরিটি বাজারে বিদ্ধংসী আগুন। দাউদাউ করে জ্বলছে আগুন। একটি তিনতলা বাড়ির ছাদের ঘরে আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন।
ধোঁয়ায় ঢেকেছে চারপাশের এলাকা। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে সমস্যআয় দমকল। ১২০ বছরের পুরাতন এই বাড়ি। এমনটাই জান যাচ্ছে দমকল সূত্রে। শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।আরও পড়ুন:
বেশি ক্ষণ আগুন জ্বলতে থাকলে বাড়িটি পুরোপুরি ধসে পড়ার আশঙ্কা করছেন অনেকে। তবে কী ভাবে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। স্থানীয় বাসিন্দাদের একটি অংশের কথায় , ওই বাড়ির তিন তলায় প্রবল আওয়াজ পেয়েছিলেন তাঁরা। তাঁদের দাবি, সিলিন্ডার ফেটেই অগ্নিকাণ্ড। তবে দমকলের তরফ থেকে এখনও আগুন লাগার কারণ জানা যায়নি।