পুবের কলম ওয়েবডেস্কঃ ইউক্রেনে যুদ্ধের কারণে দেশটি থেকে ১০ লক্ষ মানুষ পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। এই তথ্য জানিয়েছে রাষ্ট্রসংঘ। গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের নির্দেশ দেন। তাঁর এই নির্দেশের পরই ইউক্রেনে তিন দিক থেকে হামলা শুরু করে রুশ বাহিনী। রুশ হামলার মাত্র ৭ দিনে ইউক্রেন থেকে ১০ লক্ষ মানুষ পালাতে বাধ্য হল।
উল্লেখ্য, বিশ্বে ২০১৫ সালের শরণার্থী সংকটে ১৩ লক্ষ মানুষ শরণার্থী হয়েছিল।আরও পড়ুন:
কিন্তু ইউক্রেনে চলমান সংঘাতের মাত্র এক সপ্তাহেই দেশটি থেকে শরণার্থী হওয়া মানুষের সংখ্যা ২০১৫ সালের সংকটকে প্রায় ছাড়িয়ে গেছে। ইউক্রেনে রুশ হামলার ফলে সৃষ্ট শরণার্থী সংকট নিয়ে বিবৃতি দিয়েছেন রাষ্ট্রসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। ইউক্রেনে থাকা লাখো মানুষকে যাতে জীবন রক্ষাকারী মানবিক সহায়তা প্রদান করা যায়, সে জন্য গোলাগুলি বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন তিনি। রাষ্ট্রসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার আশঙ্কা, এই সংঘাত প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষকে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত করবে।
আরও পড়ুন: