১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পেরুর নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট প্রাক্তন বিচারপতি হোসে মারিয়া বালকাজ়ার

পুবের কলম, ওয়েবডেস্ক: চরম রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাওয়া লাতিন আমেরিকার দেশ পেরুর নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন প্রাক্তন বিচারপতি তথা বামপন্থী আইনপ্রণেতা হোসে মারিয়া বালকাজ়ার। বুধবার পেরুর কংগ্রেসের এক বিশেষ অধিবেশনে ভোটাভুটির মাধ্যমে তাঁকে এই পদে নির্বাচিত করা হয়।

৮৩ বছর বয়সী বালকাজ়ার পেরুর ইতিহাসে নবম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। তবে তাঁর এই দায়িত্ব অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য। আগামী ১২ এপ্রিল পেরুতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিয়ম অনুযায়ী, নির্বাচনের দিনই তাঁর মেয়াদের অবসান ঘটবে। অর্থাৎ, মাত্র ৫৩ দিনের জন্য তিনি দক্ষিণ আমেরিকার এই দেশটির শাসনভার পরিচালনা করবেন।

আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল পেরু, বরখাস্ত লিমার পুলিশপ্রধান

দায়িত্ব গ্রহণের পর বালকাজ়ার জানিয়েছেন, তাঁর প্রধান লক্ষ্য হবে ১২ এপ্রিলের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা। ৫৩ দিনের এই স্বল্প মেয়াদে তিনি মূলত একটি তদারকি সরকারের ভূমিকা পালন করবেন।

আরও পড়ুন: উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে নির্বাচিত হলেন বি সুদর্শন রেড্ডি

আরও পড়ুন: বিচারপতি সুব্রত তালুকদার কে সংবর্ধনা প্রদান লিগ্যাল এইড ফোরামের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

পেরুর নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট প্রাক্তন বিচারপতি হোসে মারিয়া বালকাজ়ার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পেরুর নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট প্রাক্তন বিচারপতি হোসে মারিয়া বালকাজ়ার

আপডেট : ১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার