https://twitter.com/Alkanz/status/1767155330813706387?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1767155330813706387%7Ctwgr%5E7fcd3770fe0c818a289905b0ccbdd63059ae037a%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.arabnews.com%2Fnode%2F2476101%2Fmedia

পুবের কলম,ওয়েবডেস্ক: ইসলাম-বিদ্বেষী হিসাবে সারা বিশ্বে কুখ্যাত ফ্রান্সের ‘শার্লি এবদো’ ম্যাগাজিন। নবী মুহম্মদ সা.কে নিয়ে ব্যাঙ্গচিত্র এঁকে বিশ্বব্যাপী সমালোচনার শিকার হয়েছিল ম্যাগাজিনটি। একসময় ম্যাগাজিনটির অফিসে হামলাও চলেছিল।

কিন্তু এতকিছুর পরও বদলায়নি তাদের ব্যাঙ্গাত্মক কার্টুন তৈরির স্বভাব। এবার নিজেরা কার্টুন না বানালেও তাদেরই দেখানো পথে চলে একটি ফরাসি দৈনিক ক্ষুধায় কাতর গাজাবাসীকে নিয়ে ‘জঘন্য’ কার্টুন তৈরি করে প্রকাশ করেছে। ফরাসি দৈনিক ‘লিবারেশন’-এ প্রকাশ পেয়েছে ওই ব্যাঙ্গাত্মক কার্টুন। কার্টুনটি এঁকেছে করিন রে যে আগে শার্লি এবদোর অফিসেই কাজ করত।
এই কার্টুনটি প্রকাশের পরই নিন্দা ও সমালোচনা শুরু হয়েছে সর্বত্র।

https://twitter.com/cocoboer/status/1767463952588390597?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1767463952588390597%7Ctwgr%5E7fcd3770fe0c818a289905b0ccbdd63059ae037a%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.arabnews.com%2Fnode%2F2476101%2Fmedia

কার্টুনটির নাম দেওয়া হয়েছে, ‘রমযান ইন গাজা-রোযার মাসের শুরু’। কার্টুনটিতে একটি বিধ্বস্ত শহর দেখানো হয়েছে।

দেখা যাচ্ছে, একটি ধ্বংসস্তূপের তলা থেকে একটি হাত বেরিয়ে আসছে এবং একজন ব্যক্তি হাঁফাতে হাঁফাতে দু’টি ইঁদুর ও পোকাকে শহরের রাস্তায় ধাওয়া করছেন। সেই রাস্তার একপাশে বসে থাকা এক নারীর সঙ্গে রয়েছে তার ক্ষুধার্ত সন্তান। ছুটতে থাকা ব্যক্তিকে সেই নারী বলছেন, ‘সূর্যাস্তের আগে নয়’। গাজায় ইসরাইলের চালানোর নির্মম গণহত্যাকে নিয়ে যেভাবে ফরাসি দৈনিক ‘লিবারেশন’ উপহাস ও ঠাট্টা করেছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। অনেকেই জানান, এই কার্টুনের মাধ্যমে গাজাবাসীকে বিদ্রূপ করা হয়েছে যারা এখন দৈনন্দিন সামগ্রী ও ত্রাণ সহায়তার অভাবে অনাহারে দিন কাটাচ্ছেন।

https://twitter.com/tsunami_josuke/status/1767113152674586945?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1767113152674586945%7Ctwgr%5E7fcd3770fe0c818a289905b0ccbdd63059ae037a%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.arabnews.com%2Fnode%2F2476101%2Fmedia