পুবের কলম প্রতিবেদক: শনিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি হতে পারে। আগামী ২ জুন উত্তরবঙ্গে প্রবেশ করার কথা রয়েছে বর্ষ। এমনটাই আবহাওয়া দফতর জানিয়েছে। হাওয়া অফিস জারি করা হয়েছে কমলা সতর্কতা। বৃহস্পতিবারই কেরলে ঢুকছে বর্ষা।  আলিপুর আবহাওয়া দফতর বলছে, এই মুহূর্তে তা উত্তর-পূর্ব ভারতের দিকে এগোচ্ছে। এতএব অসম, মিজোরাম, মণিপুর সহ একাধিক রাজ্যে বৃষ্টি শুরু যাবে জলদিই।

একই সঙ্গে, পশ্চিমবঙ্গ সহ সিকিমে আগামী দু-তিনদিনের মধ্যে বর্ষা ঢুকে যাচ্ছে। এক কথায় বলা যায়, জুন মাসের ১০ তারিখের মধ্যে গোটা বাংলাতেই বর্ষা ঢুকে যাবে।

বৃহস্পতিবার থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। শুক্রবার পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়াও। শনিবার থেকে উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনি ও রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর - ছয় জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস।

এদিকে, দিল্লি-সহ উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে আবার রেকর্ড ছাড়াচ্ছে তাপমাত্রা। বৃষ্টির জন্য হাপিত্যেশ করছেন সেখানকার বাসিন্দারা। তবে আগামী কয়েকদিন উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে গরম আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

তাপপ্রবাহ, ভ্যাপসা গরমের যন্ত্রণা থেকে এবার রেহাই। অবশেষে সুখবরটা দিয়েই দিল মৌসম ভবন। দেশের মূল ভূখণ্ডে শুরু হল বর্ষার যাত্রা। নির্ধারিত সময়ের দু’দিন আগেই বর্ষা ঢুকল কেরলে।

সাধারণত ১ জুন কেরলে ঢুকে পড়ে বর্ষা। তবে এবার ব্যতিক্রম। পাশাপাশি জানা যাচ্ছে, এ রাজ্যেও নির্ধারিত সময়ের আগে ঢুকে পড়তে চলছে বর্ষা।

বর্ষার ক্যালেন্ডার অনুযায়ী জলপাইগুড়িতে বর্ষা ঢোকার কথা ৭ জুন, শিলিগুড়িতে ৮ জুন, দক্ষিণবঙ্গে ১০ জুন, কলকাতায় ১১ জুন। তবে সময়ের আগেই এ রাজ্যেও প্রবেশ করবে। আগামী দু’থেকে তিনদিনের মধ্যেই বর্ষা ঢুকে পড়বে উত্তরবঙ্গে। তবে পোড়া কপাল দক্ষিণবঙ্গে। এখনও পর্যন্ত কোনও ভাল খবর নেই। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বড়জোর। তাতে প্যাচপ্যাচে গরম কমবে না।