পুবের কলম, ওয়েবডেস্ক: স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় মায়ানমারের কারাবন্দি নেতা অং সান সুচিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দি করা হয়েছে বলে জানিয়েছেন জান্তা সরকারের এক মুখপাত্র। মুখপাত্র মেজর জেনারেল জ মিন তুনকে উদ্ধৃত করে মঙ্গলবার বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ‘আবহাওয়া খুব উত্তপ্ত হওয়ায় শুধু আং সান সু চি নন, যাঁদের জন্যই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন, বিশেষত বয়স্ক কারাবন্দীদের, হিটস্ট্রোক থেকে রক্ষায় আমরা কাজ করছি।’
আরও পড়ুন:
সু চিকে কোথায় পাঠানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট হওয়া যায়নি।
জ মিন তুন তা স্পষ্ট করেননি। আগের জান্তা সরকারের অধীন ইয়াঙ্গুনের ইনিয়া লেকে ঔপনিবেশিক আমলের ধাঁচে গড়া পারিবারিক বাসভবনে ১৫ বছর গৃহবন্দী ছিলেন সু চি। সেখান থেকে জনতার উদ্দেশে আবেগপূর্ণ কিছু বক্তৃতা দিয়েছেন তিনি। ১৯৮৯ সাল থেকে ২০১০ সালের মধ্যে প্রায় ১৫ বছর গৃহবন্দি ছিলেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী সুচি।