আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: ২০২৩ সালের জি ২০ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে কাশ্মীরে।এছাড়াও লেহতেও হবে বৈঠক। আগামী বছরের ২০ মে থেকে ২৪ মে এর মধ্যে হবে এই আন্তর্জাতিক শীর্ষ বৈঠক।মূলত ওই সময়ে কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যের কথা মাথায় রেখেই সূচী বেছে নেওয়া হয়েছে।
২০১৯ সালের অগস্টে অনুচ্ছেদ ৩৭০ প্রত্যাহার করা হয়েছিল।
কেন্দ্রশাসিত অঞ্চলে পরিনত হয় জম্মু-কাশ্মীর। তারপর থেকেই কেন্দ্রের নিয়ন্ত্রানাধীন উপত্যকার জনজীবন। যদিও রাজ্যের তকমা হারানোর পর থেকে কতটা নিরাপদ ও ঝুঁকিহীন রয়েছে সেখানকার জনজীবন তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। প্রাণের ভয়ে নিজেদের ঘরবাড়ি চাষআবাদ ফেলে পালাচ্ছেন পন্ডিতরা।আরও পড়ুন:
১৯৯৯ সালে জি২০ রাষ্ট্রগোষ্ঠীর গঠন করা হয়েছিল।
বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতির ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন এই গোষ্ঠীর সদস্য। গোটা বিশ্বের জিডিপির ৮০ শতাংশেরও বেশি এবং বিশ্ব বাণিজ্যের ৭৫ শতাংশ নিয়ন্ত্রণ করে এই গোষ্ঠী। বিশ্বের জনসংখ্যার ৬০ শতাংশ এই গোষ্ঠীর সদস্য দেশগুলির নাগরিক। প্রথম থেকেই ভারত এই শক্তিশালী অর্থনৈতিক গোষ্ঠীর সদস্য। বিদেশ মন্ত্রক আগেই জানিয়েছিল, ২০২২ সালের ১ ডিসেম্বর থেকেই ভারত এই গোষ্ঠীর সভাপতিত্ব করবে এবং ২০২৩ সালে প্রথমবারের মতো জি২০ রাষ্ট্রনেতাদের শীর্ষ সম্মেলনের আয়োজন করবে।আরও পড়ুন: