পুবের কলম, ওয়েবডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় স্বস্তি সনিয়া গান্ধী, রাহুল গান্ধীদের। মঙ্গলবার ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং আরও পাঁচ জনের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আনা অর্থপাচারের যুক্তি শুনল না দিল্লির একটি আদালত। তবে বিচারক জানিয়েছেন, ইডি তার তদন্ত চালিয়ে যেতে পারে। ন্যাশনাল হেরাল্ডের টাকা অবৈধ ভাবে পাচারের অভিযোগ উঠেছে কংগ্রেসের নেতা-নেত্রীদের বিরুদ্ধে।

তার তদন্ত করছে ইডি।

ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল-সোনিয়ার বিরুদ্ধে আনা অর্থপাচারের মামলা উঠেছিল রাজধানীর রাউস এভিনিউ কোর্টে। বিচারক বিশাল গোগনি ইডির যুক্তি উড়িয়ে জানান, পিএমএলএ-র ধারায় ইডির অভিযোগ ধোপে টেকে না। কারণ ব্যক্তিগত ভাবে কেউ অভিযোগ জানিয়েছেন।
অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়নি। প্রসঙ্গত, ২০২১ সালে ন্যাশনাল হেরাল্ড মামলায় তদন্ত শুরু করে ইডি। বিজেপি নেতা সুব্র্যহ্মণম স্বামীর দায়ের করা মামলায় আদালতের রায়ের ভিত্তিতে তদন্ত শুরু হয়। বিজেপি নেতার অভিযোগ ছিল, বেআইনিভাবে অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের ২০০০ কোটির সম্পত্তি দখল করেছে ইয়ং ইন্ডিয়া, যার শেয়ারহোল্ডার ছিলেন সোনিয়া এবং রাহুল-সহ আরও অনেকে। ইডি-র মামলায় অভিযুক্তদের তালিকায় গান্ধী পরিবারের লোকজন ছাড়াও সুমন দুবে, সাম পিত্রোদা, ইয়ং ইন্ডিয়ান, ডোটেক্স মার্কানডিসে, সুনীল ভাণ্ডারী রয়েছেন। একটি সূত্রের খবর, রাউস অ্যাভিনিউ কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল মামলা করবে ইডি।