দেবশ্রী মজুমদার, ইলামবাজার: জমিতে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে গ্রাম্যবিবাদ। ঘটনার  জেরে ইলামবাজার থানার পুলিশ চারজনকে  আটক করেছে।

জানা গেছে,  ইলামবাজার থানার ধরমপুর পঞ্চায়েতের দুটি পাশাপাশি গ্রাম  পাইকুনি ও নৃপতির বাসিন্দাদের মধ্যে  বাকবিতণ্ডার জেরে বিবাদ বাঁধে। ঘটনার সূত্রপাত মঙ্গলবার পাইকুনি গ্রামের এক জন পাশের নৃপতি গ্রামে ছাগল চড়াতে যায়।

সেখানে মাঠে মুখ দেয় তার ছাগল। এনিয়ে নৃপতি গ্রামের বদরুজ্জামান মণ্ডলের সঙ্গে  তার বচসা হয়। দুই পক্ষের মধ্যস্থতায় তখনকার মতো ঝামেলা মিটে যায়। পরে পাইকুনি গ্রামের ওই ছাগলের মালিক গ্রামের বাসিন্দা সেখ একরামকে বিষয়টি বলে।

সেখ একরাম সিপিএম থেকে সদ্য  তৃণমূলে আগত কর্মী। সে একটি  ভ্যান নিয়ে নৃপতি গ্রামে বদরুজ্জামান  মণ্ডলের জমি থেকে ধান তুলতে গেলে হাতাহাতি হয়। এরফলে উভয় পক্ষে অল্প বিস্তর আঘাত লাগে। ইলামবাজার তৃণমূল ব্লক সভাপতি ফজলুর রহমান বলেন,  গ্রামের  মাঠে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে  সামান্য  অশান্তি হয়। মিটে গেছে।  ( ছবিঃ প্রতীকী)