পুবের কলম, ওয়েবডেস্ক: সফর কাটছাঁট করে উত্তরবঙ্গ থেকে রাজ্যে ফিরে এসেই কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যপাল সিভি আনন্দ। বিমানবন্দরে নামার পরেই ঘটনাস্থলে যান রাজ্যপাল। রিষড়ায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। রাজ্যপালের সামনে রিষড়ার স্থানীয় মানুষ তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা উগড়ে দেন।
স্থানীয়রা বলেন, দুষ্কৃতীদের হাতে আইন তুলে নিতে দেওয়া হবে না। শান্তিভঙ্গকারীদের কোনওভাবে বরদাস্ত নয়। বাংলায় দীর্ঘমেয়াদী অপরাধীকরণ চলছে। এবার বন্ধ হওয়া প্রয়োজন। এদিন স্থানীয়দের আর ক্ষোভ ও সাংবাদিকদের সামনে রাজ্যপাল বলেন, 'জিও অর জিনে দো'।আরও পড়ুন:
এদিন চন্দনগরের পুলিশ কমিশনারের সঙ্গে কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ। রিষড়ার ঘটনায় রিপোর্ট তলব করলেন রাজ্যপাল।
আরও পড়ুন:
স্থানীয়রা রাজ্যপালকে জানান, আগে কোনওদিন এই ধরনের ঘটনা ঘটেনি।
পথসভা হয়েছে, তারকেশ্বর থেকে বাঁক নিয়ে এই পথেই মানুষ যায়। কোনও অসুবিধা হয়নি। ঘটনার দিক বাইরে থেকে লোক ঢোকানো হয়েছিল।আরও পড়ুন:
এদিকে রিষড়ার পরিস্থিতি নিয়ে এদিন বিজেপি নেতা সুকান্ত মজুমদার ঘটনাস্থলে তার পথ আটকায় পুলিশ। রিষড়ায় এই মুহূর্তে জারি রয়েছে ১৪৪ ধারা। বিজেপি নেতাদের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এখন দলদাসে পরিণত হয়েছে, গায়ের জোরে তাদের পথ আটকানো হচ্ছে।