পুবের কলম, ওয়েবডেস্ক: ইনফোকম ২০২২-এর উদ্বোধন করলেন রাজ্যপাল সিভি আনন্দ। বৃহস্পতিবার উদ্বোধনের শুরুতেই রাজ্যের দরাজ গলায় প্রশংসা করেন তিনি। এদিন তিনি বলেন, বাংলা গ্রেট, বাংলাই পথ দেখাবে। রাজ্যপাল কবিগুরুর লেখায় বলে ওঠেন রাজ্যপাল বলেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির
আরও পড়ুন:
সিভি আনন্দ বলেন, প্রযুক্তির হাত ধরে এগিয়ে চলেছে দেশ।
দেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে বাংলার। কোভিড পরবর্তী দিশা নির্ধারণ করতেই এই ইনফোকম-২০২২ এর সূচনা। দেশে ডিজিটাইজেশন শুরু হয়েছে। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বিপুল পরিবর্তন এসেছে।আরও পড়ুন:
উল্লেখ্য, সদ্য রাজ্যপালের পদে বসেছেন সি ভি আনন্দ। গত ২৩ নভেম্বর শপথ নেন তিনি। শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, প্রবীণ বামনেতা বিমান বসু, প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধি-সহ অন্যান্যরা৷ রাজ্যের সঙ্গে নয়া রাজ্যপাল সিভি আনন্দের সমীকরণ কেমন হবে, তা নিয়ে সকলের মধ্যেই প্রশ্ন আছে। কারণ প্রাক্তন রাজ্যপাল ধনকরের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিক্ততার সম্পর্ক অজানা নয়।
আরও পড়ুন:
একটি সাক্ষাৎকারে সিভি আনন্দ বোস বলেছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে চাই, রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নয়।’