পুবের কলম,ওয়েবডেস্ক: বয়স শুধু সংখ্যা মাত্র, এমনটাই প্রমাণ করলেন জাপানের এক  প্রৌঢ়। ৮৯ বছর বয়সে সার্ফিং করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন তিনি।  এ বছর তিনি তার ৯০তম জন্মদিন উদযাপন করবেন বলেই জানা গেছে। ৮৯ বছর বয়সী ওই ব্যক্তির নাম সেইচি সানু।

সেইচির জন্ম ১৯৩৩ সালের ২৩ সেপ্টেম্বর। ২০২২ সালের ৮ জুলাই যখন তিনি রেকর্ডটি করেন তখন তার বয়স ছিল ৮৮ বছর ২৮৮ দিন। জীবনে নানা কাজ করেছেন সেইচি। সেখান থেকে তিনি কীভাবে সার্ফিংয়ে এলেন সে বিষয়ে কথা বলেছেন গিনেস ওয়ার্ল্ড কর্তৃপক্ষের সঙ্গে।

তিনি বলেন, আমি এক ব্যাংক ম্যানেজারের সঙ্গে কাজ করতাম। তার শারীরিক গড়নের কারণে মনে করেছিলাম, তিনি হয়তো গলফার; কিন্তু তাকে জিজ্ঞেস করার পর জানলাম, তিনি সার্ফিং করেন।

https://twitter.com/GWR/status/1641754778161098753?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1641754778161098753%7Ctwgr%5Eb945fe99b89212fb61c45e31c7e655861b029aa8%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.firstpost.com%2Fworld%2Fjapanese-man-becomes-worlds-oldest-surfer-after-hitting-the-waves-at-the-age-of-88-details-inside-12389622.html

এর তিন দিন পর আমি জীবনে প্রথমবারের মতো সার্ফিং করতে নামি। এরপর থেকে সার্ফিংয়ের প্রতি নেশাগ্রস্ত হয়ে পড়ি এবং সার্ফিং করি পুরো বছরই। তবে পেশাদার সার্ফার নন সেইচি।