পুবের কলম,ওয়েবডেস্ক: সউদি আরবের জেদ্দায় সোমবার থেকে শুরু হয়েছে পবিত্র হজ ও উমরাহ পরিষেবা সম্মেলন ও প্রদর্শনী। হজযাত্রীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে তৃতীয়বারের মতো সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এতে সারা বিশ্ব থেকে হজ ও উমরাহ সেক্টরে আগ্রহীরা অংশ নিয়েছেন এবং নিজেদের নতুন ভাবনাগুলো তুলে ধরছেন। সউদি বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় হজ ও উমরাহ মন্ত্রকের তত্ত্বাবধানে জেদ্দা সুপারডোমে চার দিনব্যাপী এ সম্মেলন চলবে।
আরও পড়ুন:
www.hajjumrahforum.com লিঙ্কে নিবন্ধন করেও এতে অংশ নেওয়া যাবে। হজবিষয়ক এ সম্মেলন বৃহস্পতিবার (৮-১১ জানুয়ারি) পর্যন্ত চলবে। মূলত সউদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে হজযাত্রীদের অভিজ্ঞতা শীর্ষক এ প্রোগ্রামের আয়োজন করা হয়। এই সম্মেলনে হজ ও উমরাহযাত্রীদের ধর্মীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার পাশাপাশি হজ পরিষেবার মান বৃদ্ধি নিয়ে আলোচনা চলছে।
আরও পড়ুন:
চার দিনব্যাপী এ সম্মেলনে হজ ও উমরাহ সংশ্লিষ্ট ১৫টি প্যানেল আলোচনা, ৪৫টি ওয়ার্কশপ ও ১৪টি সেমিনার অনুষ্ঠিত হবে। এতে হজ পরিষেবার উন্নয়নে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রভাব, পবিত্র শহর ও স্থানগুলোর ভবিষ্যত পরিকল্পনা এবং অবকাঠামোগত উন্নয়ন, হজে সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা পরিষেবা বৃদ্ধি, হজ ও উমরাহ বাস্তবায়নে কূটনৈতিক সহযোগিতা, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার, পরিবহন পরিষেবার উন্নয়ন, সমন্বিত লজিস্টিক কৌশল, প্রযুক্তি পরিষেবার মাধ্যমে জ্ঞান সমৃদ্ধ করা, হজে মিডিয়ার ভূমিকা, হজযাত্রীদের সাংস্কৃতিক অভিজ্ঞতার উন্নয়ন বিষয়ে উন্মুক্ত আলোচনা চলবে। গত বছর হজ ও উমরাহ সম্মেলনে এক লক্ষেরও বেশি দর্শনার্থীর সমাবেশ হয়। এতে অংশ নেয় ৩৬০টি সরকারি ও বেসরকারি সংস্থা।
আরও পড়ুন: