পুবের কলম,ওয়েবডেস্ক: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী’ সংগঠন মনে করে না ব্রাজিল। এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা। প্রেসিডেন্ট প্রাসাদে এক সংবাদ সম্মেলনে দেশটির এ অবস্থানের কথা জানান তিনি। বামপন্থী এই প্রেসিডেন্ট বলেন, ‘ব্রাজিলের অবস্থান সাফ।
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ কাউকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করলেই কেবল সন্ত্রাসী মনে করে ব্রাজিল। হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেনি নিরাপত্তা পরিষদ।’ ব্রাজিলের প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইসরাইলের প্রধানমন্ত্রীর কাছে এখন আমাদের চাওয়া গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করা। মনে হচ্ছে নেতানিয়াহু ভুলে গেছেন যে, গাজায় শুধু হামাস যোদ্ধারা থাকেন না, নারী ও শিশুরাও থাকেন। এই যুদ্ধে তাঁরা সবচেয়ে বেশি ভুক্তভোগী।’ ব্রাজিল সব সময় শান্তির পক্ষে জানিয়ে লুলা বলেন, ‘আমি শান্তির পক্ষে কথা বলে যাবো। শক্তিশালী বোমা দিয়ে মানুষ যা করতে পারে, তার চেয়েও কার্যকরভাবে প্রতিপক্ষকে পরাজিত করার সামর্থ্য রাখে সংলাপের শক্তি।’ গাজা থেকে ব্রাজিলীয়দের সরিয়ে আনার বিষয়েও কথা বলেন দেশটির প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমাদের একজন নাগরিককেও গাজায় পড়ে থাকতে দেব না। আমরা তাঁদের প্রত্যেককে সরিয়ে আনার চেষ্টা করব। কারণ, এটা ব্রাজিল সরকারের দায়িত্ব।’ কয়েক দিন আগে অবরুদ্ধ গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে ‘গণহত্যা’ বলেও অভিহিত করেন প্রেসিডেন্ট লুলা। তিনি বলেন, ‘গাজায় যা হচ্ছে তা যুদ্ধ নয়। এটা গণহত্যা।’হামাস কোনও সন্ত্রাসী সংগঠন নয়: ব্রাজিল
ইমামা খাতুন
প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২৩, ১৩:২৪
আরও খবর
লালকেল্লায় আমন্ত্রণ পেলেও বাধা ছিল অর্থ, বিধায়কের চেষ্টায় বিমানে দিল্লি গেলেন সুন্দরবনের সেলিমা
পরীক্ষায় সংস্কার থেকে সন্ত্রাস দমনে কড়া বার্তা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ রাষ্ট্রপতির
আয়বহির্ভূত সম্পত্তির মামলায় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাহুল
অভয়া কাণ্ডে নির্মলের পর এবার মমতার গ্রেপ্তারির দাবি মন্ত্রী অগ্নিমিত্রা পালের
চিনের সাহায্যে চাঁদে পাড়ি দিচ্ছে পাকিস্তান, ২০২৯ সালে নামবে 'জিন্না-১'
চিনের সাহায্যে চাঁদে পাড়ি দিচ্ছে পাকিস্তান, ২০২৯ সালে নামবে 'জিন্না-১'
হাসিনা কাঁটার মধ্যেই আগামী সপ্তাহে ভারত সফরে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
হাসিনা কাঁটার মধ্যেই আগামী সপ্তাহে ভারত সফরে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাধীনতা দিবসের আগে বোমাতঙ্ক! ই-মেলে দিল্লি হাইকোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি
স্বাধীনতা দিবসের আগে বোমাতঙ্ক! ই-মেলে দিল্লি হাইকোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি
নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য: বঙ্গবিভূষণ হারানোর পর এবার অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের
নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য: বঙ্গবিভূষণ হারানোর পর এবার অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের
এনআরএসে নার্সের রহস্যমৃত্যুর পর্দাফাঁস, অতিরিক্ত ফেন্টানিল প্রয়োগের সন্দেহ, তদন্তে লালবাজার
এনআরএসে নার্সের রহস্যমৃত্যুর পর্দাফাঁস, অতিরিক্ত ফেন্টানিল প্রয়োগের সন্দেহ, তদন্তে লালবাজার
‘ভুয়া খবরের চেয়েও ক্ষতিকর ভুয়া গোয়েন্দা তথ্য’, ট্রাম্পকে খোঁচা আরাগচির
‘ভুয়া খবরের চেয়েও ক্ষতিকর ভুয়া গোয়েন্দা তথ্য’, ট্রাম্পকে খোঁচা আরাগচির
সর্বাধিক পাঠিত
নবান্নে পুরনো স্মৃতিতে ডুবলেন শুভেন্দু, ফিরহাদকে বললেন তৃণমূল ছাড়ার নেপথ্য কাহিনী
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
সাহিদা আমার মেয়ের মতো, যতদিন না ঘরে ফেরে আমাদের কাছে থাকবে, বললেন সাতক্ষীরার আবুল বাশারের স্ত্রী
বঙ্গোপসাগরে ঘনীভূত নতুন নিম্নচাপ, রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস
সপ্তম পে কমিশন গঠনে আরও এক ধাপ এগোল রাজ্য, ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব নবান্নের
সপ্তম পে কমিশন গঠনে আরও এক ধাপ এগোল রাজ্য, ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব নবান্নের
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সুপ্রিম কোর্টে প্রবল ভর্ৎসনার মুখে মহুয়া মৈত্র, 'বোরখা' মন্তব্য সংক্রান্ত আবেদন খারিজ
সুপ্রিম কোর্টে প্রবল ভর্ৎসনার মুখে মহুয়া মৈত্র, 'বোরখা' মন্তব্য সংক্রান্ত আবেদন খারিজ
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা