পুবের কলম,ওয়েবডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকার নিরপরাধ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরাইলের ভয়াবহ গণহত্যার প্রতিশোধ হিসেবে তেল আবিব ও এর আশপাশের এলাকাগুলোতে নতুন করে রকেট হামলা চালিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। সোমবার রাতে গাজা উপত্যকা থেকে ইসরাইলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করেন হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের যোদ্ধারা।
আরও পড়ুন:
ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, গাজা থেকে রকেট বৃষ্টি শুরু হলে তেল আবিব ও এর দক্ষিণের প্রায় ৩০টি শহরে একযোগে সাইরেনের ভয়ঙ্কর শধ বেজে ওঠে। ফলে এসব শহরের ইসরাইলের অধিবাসীরা আশ্রয় কেন্দ্রগুলোতে পালাতে থাকে।
তবে তাৎক্ষণিকভাবে ইসরাইল সরকার এ হামলার ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করেনি।আরও পড়ুন:
ইসরাইল যখন গাজা উপত্যকার স্থল অভিযানে ব্যাপক সাফল্য পাওয়ার দাবি করছে তখন যুদ্ধ শুরুর তিন মাসের বেশি সময় পর তেল আবিবে রকেট পাঠানোর ঘটনায় হামাসের ব্যাপক সক্ষমতা ফুটে উঠেছে। এর আগে ইংরেজি নববর্ষের প্রথম দিন কাসসাম ব্রিগেড তেল আবিব ও এর শহরতলীগুলো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করে।
আরও পড়ুন:
ওই হামলায় বেশ কয়েকটি ইসরাইলি সামরিক যান ধ্বংস এবং এক ডজনের বেশি দখলদার সেনা নিহত হয়। ওই হামলার পর আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেছিলেন, ফিলিস্তিনি যোদ্ধারা গাজা উপত্যকার আকাশে একটি ইসরাইলি সামরিক হেলিকপ্টার লক্ষ্য করেও গলি চালিয়েছেন।