পুবের কলম,ওয়েবডেস্ক : লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ বলেছেন, ‘হিজবুল্লাহ যুদ্ধ করতে ভয় পায় না।’ ইসরাইল যদি লেবাননের সঙ্গে যুদ্ধ শুরু করতে চায়, তাহলে কোনও পিছুটান ছাড়াই হিজবুল্লাহর যোদ্ধারা লড়াই করবে। লেবাননে ইসরাইলি ড্রোন হামলা চালিয়ে হামাসের অন্যতম শীর্ষ নেতা সালেহ আল আরুরি নিহত হওয়ার পর ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি দিলেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে হাসান নাসরুল্লাহ হামাস নেতা সালেহ আল আরুরি হত্যার প্রতিশোধ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বলেন, ‘আল আরুরি হত্যার ঘটনা বিপজ্জনক। অবশ্যই এর জবাব দেওয়া হবে।
’ লেবাননে হামলার ব্যাপারে ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে হিজবুল্লাহ প্রধান বলেন, ‘শত্রুরা যদি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে চায়, তাহলে আমরা লড়াই করব। সেই লড়াইয়ে কোনও সীমা, কোনো নিয়ম মানা হবে না। তারা জানে এ কথা দিয়ে আমি কি বোঝাচ্ছি।’ নাসরুল্লাহ আরও বলেন, ‘আমরা যুদ্ধে ভীত নই। আমাদের কোনও পিছুটান নেই। আমাদের যদি যুদ্ধে নামতে হয়, তাহলে সম্মুখ যুদ্ধেই নামব।’ গত ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলের কৌশলগত পরাজয় হয়েছে বলে মন্তব্য করেন হিজবুল্লাহ প্রধান। তিনি বলেন, লেবানন ফ্রন্টে ইসরাইলের হাজার হাজার সেনা হতাহত হয়েছে। কিন্তু তারা এর সংখ্যা ঘোষণা করতে ব্যর্থ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ‘ইটের বদলে পাটকেল’ নীতিতে হামাস নেতা আল আরুরি হত্যার জবাব দেবে হিজবুল্লাহ। এদিকে, হামাসের দ্বিতীয় সর্বোচ্চ রাজনৈতিক নেতা সালেহ আল আরুরি হত্যাকাণ্ডকে একটি ‘ভয়াবহ ও নৃশংস আগ্রাসন’ বলে মন্তব্য করেছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। সেই সঙ্গে আরুরি হত্যার কঠিন প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। অন্যদিকে হামাসের জ্যেষ্ঠ নেতা আরুরির মৃত্যুতে ইরানও প্রতিক্রিয়া জানিয়েছে। তেহরান বলেছে, এই হত্যাকাণ্ড ইসরাইলের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে। ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র নাসের কানানি বলেন, এই হত্যাকাণ্ড নিঃসন্দেহে প্রতিরোধ এবং লড়াইয়ের অনুপ্রেরণার আরেকটি ঢেউ জাগিয়ে তুলবে। আল-আরুরিকে হত্যার পর থেকেই সতর্ক অবস্থানে রয়েছে ইসরাইল। প্রতিশোধমূলক হামলার জন্য ইসরাইল সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেছেন দেশটির সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি। উল্লেখ্য, গত ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকেই ইসরাইলকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। পাল্টা হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনীও।‘যুদ্ধে ভয় পায় না হিজবুল্লাহ’ ইসরাইলকে কঠোর হুঁশিয়ারি
ইমামা খাতুন
প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৪, ১৪:৫০
আরও খবর
আগস্টে অ্যাকাউন্টে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? ভুয়ো উপভোক্তা রুখতে কড়া সমীক্ষার নির্দেশ
'জেলে ভরলেও আমি দেশে ফিরবই', ক্ষমতাচ্যুতির বর্ষপূর্তিতে দিল্লি থেকে বার্তা শেখ হাসিনার
ইতিহাসে প্রথম! কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড রাজ্য বিধানসভার মার্শাল
মোদীর ভিডিয়ো সরিয়ে দেওয়ার পর কেন্দ্রের কাছে ক্ষমা চাইলেন মেটার সিইও জ়ুকেরবার্গ
আসন পুনর্বিন্যাস বিল নিয়ে জট কাটাতে রাহুলের দ্বারস্থ রিজিজু, পালটা শর্ত চাপাল কংগ্রেস
আসন পুনর্বিন্যাস বিল নিয়ে জট কাটাতে রাহুলের দ্বারস্থ রিজিজু, পালটা শর্ত চাপাল কংগ্রেস
আগামী কয়েকদিন চলবে বৃষ্টি, দুর্যোগের মাঝেই পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতে মৃত ৪
আগামী কয়েকদিন চলবে বৃষ্টি, দুর্যোগের মাঝেই পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতে মৃত ৪
ছাত্রবিক্ষোভে বলপ্রয়োগ নয়, পুলিশকে আরও সংযমী হওয়ার বার্তা সুপ্রিম কোর্টের
ছাত্রবিক্ষোভে বলপ্রয়োগ নয়, পুলিশকে আরও সংযমী হওয়ার বার্তা সুপ্রিম কোর্টের
পরিবার পিছু ১২০০ টাকা পঞ্চায়েত কর বৃদ্ধির খবর সম্পূর্ণ ভুয়ো, বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য
পরিবার পিছু ১২০০ টাকা পঞ্চায়েত কর বৃদ্ধির খবর সম্পূর্ণ ভুয়ো, বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য
প্রথম আন্দোলনের সাফল্যের পর এবার ঝাড়খণ্ডের দিকে নজর ককরোচ জনতা পার্টির, রাজনীতিতে যোগের জল্পনা ওড়ালেন প্রতিষ্ঠাতা
প্রথম আন্দোলনের সাফল্যের পর এবার ঝাড়খণ্ডের দিকে নজর ককরোচ জনতা পার্টির, রাজনীতিতে যোগের জল্পনা ওড়ালেন প্রতিষ্ঠাতা
আসন পুনর্বিন্যাস বিল পাসে মরিয়া কেন্দ্র, ১৬ অগস্ট থেকে লোকসভায় বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা
আসন পুনর্বিন্যাস বিল পাসে মরিয়া কেন্দ্র, ১৬ অগস্ট থেকে লোকসভায় বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা