পুবের কলম,ওয়েবডেস্ক: ইসরাইলের ওপর শিগগিরই সরাসরি ইরানের হামলার আশঙ্কার মধ্যে একের পর এক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, শুক্রবার দক্ষিণ লেবানন থেকে ইসরাইলের ভূখণ্ডে প্রায় ৫০ টি রকেট নিক্ষেপ করা হয়েছে। এতে অবশ্য কোনো হতাহতের খবর মেলেনি। ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, উত্তর ইসরাইলে দখলদারদের প্রতিরক্ষা বাহিনীর আর্টিলারি অবস্থানে কয়েক ডজন কাতিউশা রকেট চালিয়েছে তারা।
আরও পড়ুন:
এক্সে একটি ভিডিওতে দেখা যাচ্ছে, লেবানন সীমান্তের কাছে গ্যালিলি প্যানহ্যান্ডেলের শহরগুলির আকাশে অসংখ্য রকেট ও ড্রোন । এর আগেই সাইরেন বেজে সতর্ক করা হয়। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর ছোড়া গুলিতে সেসব রকেট ও ড্রোনকে ধ্বংস করা হয়। ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, ৪০টির মতো রকেট উৎক্ষেপণ করা হয়েছিল, যার বেশিরভাগই আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছিল।
বাকিগুলো খোলা জায়গায় ও লেবানন সীমান্তেই পড়েছিল।আরও পড়ুন:
আইডিএফ আরও বলেছে, ইসরায়েলের বিমান প্রতিরক্ষা বাহিনী উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর ছোড়া উৎক্ষেপিত দুটি বিস্ফোরক বোঝাই ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। এদিকে নিউইয়র্ক পোস্টের খবর, বৃহস্পতিবার থেকে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইসরাইলের উত্তর অথবা দক্ষিণে হামলা করতে পারে ইরান। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি শুক্রবার বলেন, ‘কোন আকারে, কোন মাত্রায় এবং কোন সুযোগ নিয়ে হামলা হতে পারে, তা আমি বলতে পারছি না।’ তবে ইরানের হামলার হুমকি ‘কার্যকর’ উল্লেখ করে তিনি বলেন, ওয়াশিংটন ‘অত্যন্ত নিবিড়ভাবে বিষয়টি দেখছে।’
আরও পড়ুন: