মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে, ইরান ঘোষণা করেছে যে—হরমুজ প্রণালীতে ভারতসহ পাঁচটি বন্ধুরাষ্ট্রের মালিকানাধীন কোন জাহাজের ওপর তারা কোন অবরোধ আরোপ করবে না। ভারত ছাড়াও রাশিয়া,চিন, পাকিস্তান এবং ইরাকের জাহাজগুলোকে সংঘাত-কবলিত এই কৌশলগত জলপথটি দিয়ে নিরাপদে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, হরমুজ প্রণালীটি পুরোপুরি বন্ধ নয়; কারণ যেসব দেশের সঙ্গে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সেই দেশগুলোর মালিকানাধীন জাহাজগুলোকে এই পথ দিয়ে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে।