আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ প্রাক্তন শিক্ষামন্ত্রী , রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী তথা দোর্দণ্ডপ্রতাপ রাজনৈতিক নেতা। আপাতত সমস্ত পরিচয় ফিকে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ১০ দিনের ইডি হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন:
কেমন কাটছে ইডি হেফাজতে মন্ত্রীমশায়ের দিন? সূত্রের খবর সিজিও কমপ্লেক্সের সাততলায় একটা অস্থায়ী লকআপে রয়েছেন তিনি।
একটা খাট, কাঠের চেয়ার আর মাথার ওপর একটা সিলিং ফ্যান এছাড়া আর কিছু নেই। নেই কোনরকম শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। এমনকি সংলগ্ন শৌচাগারের ব্যবস্থাটুকুও নেই। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন হলে বারবার রক্ষীদের ডাকতে হচ্ছে।আরও পড়ুন:
ভাত খেতে ভালোবাসেন তাঁই তার ইচ্ছেমত দু'বেলাই ভাত দেওয়া হয়েছে।
দেওয়া হয়েছে তিনবার গ্রীনটি। তবে রাতে ঘুমোতে পারেননি। এরসঙ্গে ছিল শ্বাসকষ্ট জনিত সমস্যা। নিজেই চেয়ে পাঠান নেবুলাইজার।আরও পড়ুন:
অন্যদিকে মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় কে রাখা হয়েছে সিজিও কমপ্লেক্সের সাততলার স্থায়ী লকআপে। সেখানে অবশ্য সংলগ্ন শৌচাগার, দুটি পাখা ও চারটি খাট আছে। মোট সাতজন বন্দির থাকার ব্যবস্থা থাকলেও আপাতত অর্পিতা একাই আছেন।
আরও পড়ুন: