পুবের কলম ওয়েবডেস্কঃ ইদানিং বাজারে বা বড় সুপার মার্কেট গুলোতে মিলছে দু কুসুমের ডিম। একটার সঙ্গে একটা ফ্রি পেলে কে না খুশি হয়। আপনিও হবেন। কারণ একটা ডিমে একটার বদলে পেয়ে যাচ্ছেন দুটি কুসুম।

দুই কুসুমের ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ? কি বলছেন বিশেষজ্ঞরা

এখন প্রশ্ন উঠছে এই দুই কুসুমের ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। তবে প্রাণী বিশেষজ্ঞরা মনে করেন, একটা মুরগি তার প্রজনন চক্রের শেষ সময়ে এমন দুটো কুসুম দেওয়া ডিম দিয়ে থাকে।তবে নেহাত দুটো নয়, ২০১৫ সালে এক ব্রিটিশ মহিলা নাকি ডিমের মধ্যে চারটে কুসুম পেয়েছিলেন।

২০১৭ সালে একটা ডিমে পাঁচ পাঁচটা কুসুম পেয়েছিলেন চিনের হুবেই প্রদেশের বাসিন্দা এমএস তাও নামের এক মহিলা।দুই কুসুমের ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ? কি বলছেন বিশেষজ্ঞরা

ডাবল কুসুম ডিম খাওয়া কি ভালো? চিকিৎসকরা এর উত্তরে বলছেন হ্যাঁ। দুটো কুসুমযুক্ত ডিম খাওয়া নিরাপদ। এমন ডিম দেখতে পেলে তা ফেলে না দিয়ে খেয়ে নেওয়াই ভালো। কারণ দুটো কুসুম মানে প্রোটিন, কোলেস্টেরল এবং অন্যান্য পুষ্টি উপাদানও সাধারণ ডিমের তুলনায় দ্বিগুণ মিলবে। তবে উচ্চ রক্তচাপ, হৃদরোগের সমস্যা , কোলেস্টেরল বেশি থাকলে এই ধরনের দু কুসুমের ডিম এড়িয়ে চলাই ভালো।