পুবের কলম ওয়েবডেস্ক : স্নান করলেও বিপদ, আবার না করলেও বিপদ ! তাই ভাবছেন নাকি আপনারা ? স্নান আমরা প্রতিদিন করি, কিন্ত স্নান করার মতো কাজে প্রতিদিনে কী এমন জটিলতা থাকতে পারে। যে তাতে আপনার ক্ষতি হয়ে যাবে ! আর যে ভুলের কথা বলবো সেটা আপনার আমার সবার হতে পারে । এই ভুল কিন্ত মোটেও হেঁসে উড়িয়ে দেওয়ার মত না ।
আরও পড়ুন:
হার্ভার্ড ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা মনে করেন , স্নানের মধ্যে এই বদঅভ্যাসের ফলেই মানুষের স্ট্রোক হওয়ার প্রবণতা বেড়ে যায় ।হার্ভার্ড ইউনিভার্সিটির বিশেষজ্ঞদের মতে, গরম জল দিয়ে স্নান করলে তা রক্তের সঞ্চালন বৃদ্ধিতে সহায়তা করে।
স্নানের পর জালি ভালো করে পরিষ্কার করে রাখেন তো ? নোংরা জালি (LUFA) তে লুকিয়ে থাকে নানা ধরনের জীবাণু। তাই লুফা বা জালি ব্যবহার করার পরে ভালো করে ধুয়ে নিন । কারণ নোংরা লুফা বা জালি ব্যবহার করলে ত্বকে সংক্রমণ দেখা দিতে পারে।
ত্বকের সংক্রমণ রোধে কয়েক মাস অন্তর অন্তর বদলে নিন জালি। থাকুন সুস্থ ও নীরোগ ।আরও পড়ুন:
সাবান মাখার পর ভালো করে ধুয়ে ফেলবেন । সাবানের ফেনা যেন কোনও মতে শরীরে লেগে না থাকে। তাহলে আপনার ক্ষতি হতে পারে ।স্নানের সময় সঠিক সাবান বাছায় করে নিন ।
কারণ অনেক সাবানে ক্ষার বেশি থাকে, সেটা আপনার ত্বকের ক্ষতি করতে পারে ।আরও পড়ুন:
স্নানের পর সারা শরীরে ময়শ্চারাইজার বা বডি ওয়েল লাগাতে বেশি দেরী করবেন না
স্নান করার শুরুতেই মাথায় জল দেবেন না । এতে ডেকে আনতে পারেন খুব বড় ঝুঁকি। তাই আগে সমস্ত শরীরে জল ঢালবেন । তার পরেই মাথায় জল ঢালবেন । স্নানের শুরুতেই মাথায় জল ঢাললে স্ট্রোক হওয়ার প্রবণতা থাকে অনেক। তবুও ভালোভাবে বিষয়টি জানতে আপনার নিকটস্থ স্বাস্থ্য কর্মীর সাথে আলোচনা করুন ।