০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

BREAKING: সিকিমে ভয়াবহ ধস, বিপাকে পর্যটকরা

পুবের কলম,ওয়েবডেস্ক: ফের ধস সিকিমে। রবিবার সকালে ভূমিধস নামে পূর্ব সিকিমের ডিকচু জ্যাং-এ। ভূমিধসের জেরে গ্যাংটক-মঙ্গন রোডে  সম্পূর্ণ যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ভূমিধসের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও ঘটনা পাওয়া যায়নি।

পুলিশ-প্রশাসনের তরফে ইতিমধ্যেই রাস্তা থেকে পাথর সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোরে পূর্ব সিকিমের সোকপেয় ডিকচু-রকডং রোডের উপরে ধস নামে। পাহাড় থেকে আচমকাই বড় বড় পাথর গড়িয়ে পড়তে থাকে। সঙ্গে মাটিতেও ধস নামে। ওই সময় রাস্তায় বিশেষ যান চলাচল না হওয়ায়, বড় কোনও বিপত্তি বা দুর্ঘটনা ঘটেনি। তবে ধসের জেরে একাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই প্রাথমিক সূত্রে খবর। জানা গিয়েছে, যে গ্রামে ধস নেমেছে, তা তিস্তা স্টেজ-৫ এনএইচপিসি বাঁধের ঠিক উপরেই অবস্থিত।

আরও পড়ুন: নেপালে মহাবিপর্যয়: পূর্বাঞ্চলে বন্যা-ভূমিধসে নিহত কমপক্ষে ৫১ জন

আরও পড়ুন: দার্জিলিঙে ভয়াবহ ধস ও বন্যা, মৃত ১৭, বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

গাজায় নিরস্ত্রীকরণ ও বিদেশি শাসন মানতে নারাজ হামাস নেতা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

BREAKING: সিকিমে ভয়াবহ ধস, বিপাকে পর্যটকরা

আপডেট : ২৬ মার্চ ২০২৩, রবিবার