পুবের কলম, ওয়েব ডেস্ক: পুজোর আগে উত্তর দিনাজপুরের টুঙ্গিদিঘীতে ভেজাল মদের দুই কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৮ হাজার ২২১ লিটার ভেজাল মদ বাজেয়াপ্ত করল আবগারি দফতর। এর বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। উদ্ধার হয়েছে কয়েক হাজার লিটার কাঁচা স্পিরিট, নামি ব্র্যান্ডের হলোগ্রাম, লেবেল, ফ্লেভার, কার্টুন, পানচিং মেশিনসহ মদ তৈরির উপকরণ। ধৃত মূল অভিযুক্ত শঙ্কর বিশ্বাসসহ ১১ জন।
আরও পড়ুন:
প্রথমে একটি রাইসমিলে অভিযান চালিয়ে ধরা পড়ে বিপুল ভেজাল মদ ও উপকরণ। ধৃতদের জিজ্ঞাসাবাদে আরেকটি গোডাউনে মিলল আরও ২,৫৮১ লিটার মদ। বাজেয়াপ্ত হয়েছে একটি ছোট লরি ও তিনটি মোটরবাইকও। আবগারি দফতর জানিয়েছে, বিহারে পাচারের উদ্দেশ্যে তৈরি হচ্ছিল এই মদ। তাদের অভিযানে পাচারের ছক সম্পূর্ণ ভেস্তে যায়।