পুবের কলম, ওয়েবডেস্ক: : স্ত্রী রেনু খাতুনের নার্সের চাকরির অপরাধে তার হাত কবজি থেকে কেটে দিয়েছিলেন তার স্বামী। তবে মনের জোরে ফের ঘুরে দাঁড়িয়েছেন বর্ধমানের রেনু। এবার সেই বর্ধমানের ছায়া দিল্লিতে। আধা সামরিক বাহিনীর মহিলা হেড কনস্টেবলের হাত কবজি থেকে কেটে দিল স্বামী। ঘটনায় এফআইআর দায়ের হয়েছে।
দিল্লির একটি হোটেলে এই ঘটনা ঘটে।আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, ওই দম্পতি উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা। শুক্রবার দুপুর ৩টে নাগাদ তারা হোটেল আসে। বিভাগীয় পরীক্ষা দেওয়ার জন্য ওই মহিলা দিল্লি এসেছিলেন।
আরও পড়ুন:
শনিবার পুলিশ এক বিবৃতি দিয়ে জানিয়েছে, উত্তর-পশ্চিম দিল্লির আদর্শ নগরের একটি হোটেলে ওই দম্পতি ছিলেন।
তাদের মধ্যে ঝগড়া হয়। এর পরে সিআরপিএফ হেড কনস্টেবলের হাত কবজি থেকে তার স্বামী কেটে দেয়। ২৮ বছরেরর স্ত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অভিযুক্ত স্বামী প্রথমে তার স্ত্রীকে কিছু খাইয়ে দেয়। এর পরেই বেহুঁশ হয়ে যান স্ত্রী। তার পরেই কবজি থেকে তার হাত কেটে দেন স্বামী।আরও পড়ুন:
পুলিশের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, আমরা ঘটনাটির তদন্ত করছি। আহত মহিলাকে বাবু জগজীবন রাম মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে কথা বলার মতো অবস্থায় নেই। আচ্ছন্ন অবস্থায় রয়েছেন তিনি। জ্ঞান ফিরলে পুরো ঘটনার বিবরণ জানা যাবে। পলাতক স্বামীর সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারার (খুনের চেষ্টা) অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।