পুবের কলম, ওয়েবডেস্ক: গরু পাচার কাণ্ডে দিল্লির ইডির সদর দফতরে হাজিরা দিলেন ইডি। বুধবার সকাল ১১টার সময় হাজিরা দেওয়ার কথা থাকলেও নির্দিষ্ট সময়ের আগে ১০.৪৫ নাগাদ পৌঁছে যান তিনি। ইডি দফতরে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল সাংসদ বলেন, চুরি করিনি, তাই ভয় নেই। কারুর কাছ থেকে ১ টাকাও নিইনি। যতবার ডাকবে ততবার যাব।
তদন্ত সবরকম সহযোগিতা করব। সেই কারণেই সিনেমার শুটিং বন্ধ করে তিনি হাজিরা দিতে এসেছি। আজও শুটিং বাতিল করে এসেছি।'আরও পড়ুন:
উল্লেখ্য, ২০২২ সালে ১৫ ফেব্রুয়ারি ২০২২ সালে ১৫ ফেব্রুযারি গরুপাচার মামলায় দেবকে তলব করেছিল সিবিআই। নিজাম প্যালেসে প্রায় পাঁচ ঘন্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
সিবিআই সূত্রে জানা গিয়েছিল, গরু পাচারকাণ্ডে বিভিন্ন সাক্ষীকে জেরা করার সময় দেবের নাম উঠে এসেছিল। সেই কারণে তাঁকে ডাকা হয়েছিল বলে মনে করা হয়েছিল। পরবর্তীতে ২০২৩ সালে বিজেপির তারকা সাংসদ হিরণ চট্টোপাধ্যায় দেবের বিরুদ্ধে গরু পাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলেন। তাঁর অভিযোগ, গরু পাচারকাণ্ডে ধৃত এনামুল হকের কাছ থেকে ৫ কোটি টাকা নিয়েছেন দেব। দেবের পালটা উত্তর ছিল, তথ্যপ্রমাণ থাকলে ইডি বা সিবিআইয়ের কাছে যান হিরণ।আরও পড়ুন: