পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি'র ফল। রাজ্যে আইসিএসই'তে পাশের হার ৯৯.২২ শতাংশ। রাজ্যে আইএসসি'তে পাশের হার ৯৭.৮০ শতাংশ। ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা। আইসিএসই'তে রাজ্যে ছেলেদের পাশের হার যেখানে ৯৯.০৭ শতাংশ, সেখানে মেয়েদের পাশের হার ৯৯.৪১ শতাংশ।
আরও পড়ুন:
আইএসসি'তে মেয়েদের পাশের হার ৯৮.৮৬ শতাংশ, ছেলেদের পাশের হার ৯৬.৮৮ শতাংশ। এবছর বাংলা থেকে আইসিএসই পরীক্ষায় অংশ নিয়েছিল ৪৩৬টি স্কুল৷ অন্যদিকে, আইএসসিতে স্কুলের সংখ্যা ছিল ৩২০টি। আইসিএসই'তে রাজ্য থেকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪২,৩৩২ জন। আইএসসি'তে পরীক্ষার্থীর সংখ্যাটা ২৭,৬২১ জন।
আরও পড়ুন:
অন্যদিকে, দেশজুড়ে সার্বিকভাবে আইসিএসসিই পরীক্ষায় বসেছিল ২ লক্ষ ৪৩ হাজার ৬১৭ জন।
আইএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৯৯ হাজার ৯০১ জন পরীক্ষার্থী। আইসিএসসি পরীক্ষায় পাশের হার ৯৯.৪৭ শতাংশ। অন্যদিকে, আইএসসি পরীক্ষায় পাশের হার ৯৮.১৯ শতাংশ। সারাদেশেও ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরাই। আইএসসি পরীক্ষায় মেয়েদের পাশের হার ৯৮.৯২ শতাংশ। ছেলেদের পাশের হার ৯৭.৫৩ শতাংশ। অন্যদিকে, আইসিএসসি পরীক্ষায় মেয়েদের পাশের হার ৯৯.৬৫ শতাংশ আর ছেলেদের পাশের হার ৯৯.৩১ শতাংশ।আরও পড়ুন: