আরও পড়ুন:
কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করে এসে তার বোন উজমা খান গুরুতর অভিযোগ তুলেছেন। ভাইয়ের সঙ্গে ২০ মিনিট কথা বলার পর উজমা জানান, ইমরানের শারীরিক অবস্থা ভালো থাকলেও মানসিকভাবে তাকে চরম নির্যাতনের মধ্যে রাখা হয়েছে।
আরও পড়ুন:
উজমার দাবি, ইমরান খানকে সারাক্ষণ একটি কক্ষে আটকে রাখা হচ্ছে এবং বাইরের কারও সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। তিনি সরাসরি পাকিস্তান সেনাবাহিনীর প্রধান অসীম মুনিরকে এর জন্য দায়ী করেন। এর আগে জিও নিউজ জানিয়েছিল, উজমাকে আনুষ্ঠানিকভাবে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছে।
কারাগারে যাওয়ার আগে তিনি আরেক বোন আলিমা খানের সঙ্গে কথা বলেন।আরও পড়ুন:
ইতিমধ্যে পিটিআইয়ের কর্মসূচিকে কেন্দ্র করে আদিয়ালা কারাগারমুখী এলাকাজুড়ে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফ্যাক্টরি নাকা এলাকায় সড়ক বন্ধ, নারী পুলিশসহ বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মীর মোতায়েন এবং দাঙ্গাবিরোধী ব্যারিকেড বসানো হয়।
আরও পড়ুন:
এত বাধা সত্ত্বেও উজমা, আলিমা ও অন্যান্য বোনেরা হেঁটে কারাগারের দিকে এগোতে থাকেন। কিন্তু গোরখপুর তল্লাশিচৌকিতে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়।
আরও পড়ুন:
২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দী আছেন ইমরান খান। তার বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাসসহ একাধিক মামলা চলছে।
আরও পড়ুন:
গত সপ্তাহেও ইমরানের বোনেরা ও পিটিআই নেতাকর্মীরা কারাগারের বাইরে জড়ো হলে পুলিশ তাদের আটক করে। পিটিআইয়ের দাবি,তারা শান্তিপূর্ণভাবে বসে ছিলেন, অথচ পুলিশ অযথা বলপ্রয়োগ করেছে।
আরও পড়ুন:
তবে মন্ত্রী আতাউল্লাহ তারারের বক্তব্য, ২০২৩ সালের ৯ মে ইমরান খানের গ্রেপ্তারের পর যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার সঙ্গে ইমরানের বোনেরাও জড়িত ছিলেন বলে সরকারের ধারণা।