০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিনের ১০০ কোটিরও বেশি, মানুষ পূর্ণ টিকার আওতায়

পুবের কলম ওয়েবডেস্কঃ চিনে ১০০ কোটিরও বেশি মানুষকে  করোনার টিকার পূর্ণ ডোজ দেওয়া হয়েছে।  এর মাধ্যমে দেশটির ৭১ শতাংশ জনগণ পূর্ণ ডোজ  টিকার আওতায় এসেছে। চিনের ন্যাশনাল হেলথ কমিশনের মুখপাত্র মি ফেং বলেন– ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে করোনা টিকার ২১৬ কোটি ডোজ  দেওয়া সম্পন্ন হয়েছে।  চিনের শীর্ষ  ভাইরোলজিস্ট ঝং নানশান গত মাসে বলেছিলেন– চলতি বছরের শেষ নাগাদ চিনের মোট জনসংখ্যার ৮০ শতাংশ  মানুষকে টিকার আওতায় নিয়ে আসা হবে। প্রসঙ্গত– মূল ভূখণ্ডে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে পেরেছিল দেশটি।  

কিন্তু দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে করোনার নতুন ধরনের প্রাদুর্ভাবের কারণে বিপাকে পড়ে চিন। ২০১৯ সালের ডিসেম্বরে চিনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ে যা কয়েক মাসের মধ্যে সারা বিশ্বে  মহামারির রূপ নেয়। করোনার তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের মতে– এখনও পর্যন্ত বিশ্বে করোনায় ৪৬ লক্ষ ৭৭ হাজার ১৮৮ জনের মৃত্যু হয়েছে। করোনা শনাক্ত হয়েছে ২২ কোটি ৭৪ লক্ষ ৮১ হাজার ৪৫১ জনের। এখনও পর্যন্ত সারা বিশ্বে মোট সুস্থ হয়েছেন ২০ কোটি ৪১ লক্ষ ৭৩ হাজার ৩৩৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের তালিকায় প্রথম স্থানে রয়েছে আমেরিকা। মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। আর তৃতীয় সর্বোচ্চ মৃত্যু  হয়েছে ভারতে।

আরও পড়ুন: করোনা ঠেকাতে অভিনব পদ্ধতি, চিনে প্লাস্টিকে গোটা শরীর মুড়ে বাজার করছেন দম্পতি দেখুন ভাইরাল ভিডিও  

ট্যাগ :
সর্বধিক পাঠিত

হরমুজ প্রণালী খোলা, তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য নয় : ইরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চিনের ১০০ কোটিরও বেশি, মানুষ পূর্ণ টিকার আওতায়

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার