পুবের কলম,ওয়েবডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেন, লাদাখের মানুষ বলছে এখানে চিনা সেনার অনুপ্রবেশ ঘটেছে। এদের চারা ভূমি ছিল, যেখানে লাদাখের মানুষ যেতে পারছেন না। সমস্ত লাদাখবাসীই একই কথা বলছে। রাহুল গান্ধি তাঁর বাবা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির ৭৭তম জন্মজয়ন্তীতে লাদাখে রয়েছেন। লাদাখেরই প্যাংগং লেকে বাবাকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন তিনি।

মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে রাহুল জানান, চিনা সেনা ধীরে ধীরে ভারতের ভূখণ্ডে অনুপ্রবেশ করে এদেশের জমি অধিগ্রহণ করছে এটা খুবই উদ্বেগের বিষয়। লাদাখের মানুষই বলছে, চিনা সেনা এলাকায় ঢুকে এদের চারাভূমি দখল করে নিয়েছে, অথচ প্রধানমন্ত্রী বলছেন এক ইঞ্চি জমিও কাড়েনি। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। আপনারা এলাকাবাসীর কাছে জিজ্ঞাসা করতে পারেন। রাহুল গান্ধি জানান, লাদাখের মানুষের অনেক ক্ষোভ রয়েছে, তাদের যে মর্যাদা দেওয়া হয়েছে তাতে তারা খুশি নয়।
এরা প্রতিনিধিত্ব চান, রয়েছে বেকারত্বের সমস্যা, জনগণ বলছে আমলাতন্ত্র দিয়ে নয়, জনগণের কণ্ঠে রাষ্ট্র পরিচালনা করা উচিত। রাহুল আরও বলেন, তিনি ভারত জোড়ো যাত্রার সময়ই লাদাখে আসতে চেয়েছিলেন। কিন্তু বিশেষ কারণে করা যায়নি। তখনই তিনি ঠিক করেছিলেন লাদাখ সফর বিস্তারিতভাবে করবেন। রাহুল জানান, তিনি এই সফরে লেহ এবং প্যাংগং-এর পর নুব্রা যাবেন এবং কারগিলেও পৌঁছবেন।

https://twitter.com/INCIndia/status/1693108941574848530?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1693108941574848530%7Ctwgr%5Eab05e7bd2ac4c7f50d891ae11205ef3d1b79c470%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fd-41009287642882923681.ampproject.net%2F2307272333000%2Fframe.html