পুবের কলম,ওয়েবডেস্ক: মালদ্বীপ বনাম লাক্ষাদ্বীপ সংঘাতের আবহে দ্বীপরাষ্ট্রে পর্যটনে জোর। বৃহস্পতিবার নতুন সংসদ ভবনে প্রথমবার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
আরও পড়ুন:
অর্থমন্ত্রীর এদিন আরও জানান, লোকসভা নির্বাচনের পর দেশে ধর্মীয় পর্যটনেও আরও বেশি করে জোর দেওয়া হবে। বিভিন্ন পর্যটন স্থানগুলোর উন্নয়ন করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন:
জানুয়ারি মাসে লাক্ষাদ্বীপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরেই পরেই মালদ্বীপের সঙ্গে সংঘাত শুরু হয়।
দু’ই দেশের নাগরিকের মধ্যে শুরু হয় রাজনৈতিক তরজা। মালদ্বীপের একাধিক রাজনীতিক নরেন্দ্র মোদিকে কটূক্তি করায় এই সংঘাত শুরু হয়।আরও পড়ুন:
ঘটনার জেরে "বয়কট মালদ্বীপ" ডাক দেন বহু ভারতীয়। এই সংঘাতের মাঝে মালদ্বীপের বদলে লাক্ষাদ্বীপে ভ্রমণের আহ্বান করেন তারকারাও। বিতর্কের মাঝেই লাক্ষাদ্বীপ পর্যটনে জোর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিফহাল মহল।