পুবের কলম ওয়েবডেস্কঃ উত্তর-পূর্ব ভারতের রাজ্য মণিপুরে আজ প্রথম দফার ভোট গ্রহণ চলছে।৬০ আসন বিশিষ্ট মণিপুর বিধানসভায়  মোট দু দফায় হবে ভোট।প্রথম দফায় মোট ৩৮ টি আসনে ভোটগ্রহণ চলছে।প্রথম পর্যায়  ১৫জন মহিলা সহ মোট ১৭৩  জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সকাল ৭টায় শুরু হয়েছেভোট। চলবে  বিকেল ৪টা পর্যন্ত। যে সকল ভোটার কোভিড পজিটিভ বা কোয়ারেন্টাইনে আছেন তাদের শেষ ঘণ্টায়, বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে।আজ প্রথম দফায় মণিপুরে মোট ৩৮টি আসনে চলছে ভোটগ্রহণ

৫৮০,৬০৭ জন পুরুষ,৬২৮,৬৫৭  জন মহিলা এবং ১৭৫ জন ট্রান্সজেন্ডার ভোটার সহ মোট 1১২০৯৪৩৯ জন ভোটার  তাদের নাগরিক অধিকার প্রয়োগ করছেন।

আজ প্রথম দফাতেই ভাগ্য নির্ধারণ হচ্ছে মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের।

আজ প্রথম দফায় মণিপুরে মোট ৩৮টি আসনে চলছে ভোটগ্রহণ

এইদিন সকাল সকাল নিজের  গণতান্ত্রিক প্রয়োগ করেন বিজেপি নেতা তথা মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। বীরেন সিং নিজে হেইনগাং বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ছেন।নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার পর এই  বিজেপি নেতা দাবি করেন, কংগ্রেসের প্রার্থী পি শরতকে তিনি অনায়াসে হারাবেন এই আসনে।মণিপুরের রাজ্যপাল লা গণেশনও সোমবার  সকাল ৭টা ১৫ মিনিটে ইম্ফল পশ্চিম জেলার সাগোলবন্দ বিধানসভা কেন্দ্রের অধীনে টিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন। এই জেলায় মোট ১৩টি বিধানসভা কেন্দ্র রয়েছে।