পুবের কলম, ওয়েবডেস্ক: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট মিটতেই বঙ্গ জয়ের বিষয়ে বড় দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তিনি সাফ জানিয়ে দেন, প্রথম ও দ্বিতীয় দফার ভোট মিলিয়েই বিজেপি বাংলায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে। এমনকি, প্রথম দফার আসন সংখ্যা নিয়ে বড়সড় ভবিষ্যৎবাণীও করলেন তিনি।
আরও পড়ুন:
বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণের পর রাতভর দলীয় নেতাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে শাহ এদিন পরিসংখ্যান তুলে ধরেন।
তাঁর দাবি অনুযায়ী, প্রথম দফায় ভোট হওয়া ১৫২টি আসনের মধ্যে ১১০টিরও বেশি আসন পাবে বিজেপি। দ্বিতীয় দফায় এই সাফল্যের হার আরও বাড়বে। দুই দফা শেষে বিজেপি সরকার গড়ার জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার অনায়াসেই পার করে যাবে। অমিত শাহ বলেন, “আমি গতকাল মধ্যরাত পর্যন্ত নেতাদের সঙ্গে কথা বলেছি। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী আমি নিশ্চিত, প্রথম দফার ১৫২টি আসনের মধ্যে আমরা ১১০-এর বেশি আসন জিতব।”আরও পড়ুন:
প্রথম দফায় বাংলায় রেকর্ড প্রায় ৯২ শতাংশ ভোট পড়েছে। এই বিপুল হারে ভোটদান কি প্রতিষ্ঠানবিরোধী হাওয়ার প্রতিফলন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। প্রথম দফার ভোট শেষে দুই প্রধান শিবির বিজেপি ও তৃণমূল নিজেদের জয়ের দাবি নিয়ে অনড়।