পুবের কলম, ওয়েবডেস্ক: যতই সময় এগোচ্ছে ততই ভয়ঙ্কর পরিস্থিতি দিকে যাচ্ছে হামাস ও ইসরাইলের যুদ্ধ। এই নিয়ে যুদ্ধ চতুর্থ দিনে পড়েছে। গাজায় দফায় দফায় ইসরায়েলি বায়ুসেনার হামলা। উভয় পক্ষের মধ্যে যুদ্ধে নিহতের সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গেছে।
আহত কয়েক হাজার। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রায় দেড় লাখ লোক উদ্বাস্তুতে পরিণত হয়েছে। ইসরাইলে নিহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছে।আরও পড়ুন:
গাজায় বিদ্যুৎ, খাদ্য ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে।
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, হামাসের হামলায় বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কমপক্ষে এক হাজার ইসরায়েলি নিহত হয়েছে। অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় গাজায় সাত শতাধিক ফিলিস্তিনি নিহত এবং প্রায় চার হাজার আহত হয়েছে।আরও পড়ুন:
হামাসের কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেদা বলেছেন, ‘সতর্কতা ছাড়াই নিরপরাধ সাধারণ নাগরিকদের লক্ষ্যবস্তু করার প্রতিবাদে আমাদের হেফাজতে থাকা বন্দিদের মৃত্যুদন্ড কার্যকর করা করা হবে। এমনকি আমরা সেই মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা সরাসরি প্রচার করতে বাধ্য হব।
আরও পড়ুন:
‘আমরা এই সিদ্ধান্তের জন্য দুঃখিত; কিন্তু আমরা এর জন্য ইহুদিবাদী শত্রু (ইসরাইল) এবং তাদের নেতৃত্বকে দায়ী করব,’ বলেন আবু ওবেদা। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় সেনা সমাবেশের পর শীঘ্রই আক্রমণে যাবে।
আরও পড়ুন: