পুবের কলম ওয়েব ডেস্কঃ নির্মাণকাজ শেষে সকলের জন্য দ্বার খুলে দিল মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদ ‘মসজিদে নুর সুলতান’।কাজাখস্তানের রাজধানী নুর-সুলতানে অবস্থিত এই মসজিদটি বিশ্বের সর্ববৃহৎ দশটি মসজিদের একটি।
কাজাখস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভের উপস্থিতিতে মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উজবেকিস্তান, কিরগিজস্তান, মঙ্গোলিয়া, রাশিয়া ও মিশরের ধর্মীয় নেতারাসহ কাজাখস্তানে নিয়োজিত মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতরা অংশ নেন।
আরও পড়ুন:
উদ্বোধনকালে প্রাক্তন প্রেসিডেন্ট নাজারবায়েভ বলেন, ‘পবিত্র দিনে আমরা কাজাখ রাজধানীতে সুন্দর মসজিদটি খুলে দিয়েছি।
মসজিদটি শুধু রাজধানীর জন্যই নয়, সব মানুষের জন্য এবং মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ।আরও পড়ুন:
আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ, কারণ আমি এই মসজিদটির নির্মাণ শুরু করেছিলাম।’ নবনির্মিত এ মসজিদে অন্তত ২ লক্ষ ৩৫ হাজার মুসল্লি একসাথে নামায আদায় করতে পারবেন।
মসজিদটি নির্মাণ করা হয়েছে ১০ হেক্টর জায়গার ওপর, যার মধ্যে ভবনটি ৬৮ হাজার ৬২ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত। মসজিদটির প্রধান গম্বুজের উচ্চতা প্রায় ৯০ মিটার এবং এর ব্যাস ৬২ মিটার।
চারকোনে থাকা ৪টি মিনারের উচ্চতা ১৩০ মিটার। আকাশি রংয়ের মসজিদটি তৈরিতে ইসলামি ও ঐতিহ্যবাহী কাজাখ নির্মাণশৈলী অনুসরণ করা হয়েছে। মসজিদের পশ্চিম দিকের দেওয়ালে আকর্ষণীয় মোজাইক ব্যবহার কলে লেখা হয়েছে আল্লাহর পবিত্র ৯৯টি নাম।
আরও পড়ুন:
প্রায় তিন বছর আগে ২০১৯ সালে মসজিদটির নির্মাণকাজ শুরু হয়। করোনাসহ নানা প্রতিকূলতা সত্ত্বেও কোনও বিরতি ছাড়াই নির্মাণকাজ সম্পন্ন হয়। মসজিদটির প্রথম ও দ্বিতীয় তলায় শ্রেণিকক্ষ, একটি কনফারেন্স হল, একটি টিভি স্টুডিওসহ অন্যান্য সুবিধা রয়েছে।