পুবের কলম ওয়েবডেস্ক: প্রয়াত হলেন স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যামশরণ নেগি  শনিবার,  হিমাচলপ্রদেশের কল্পায়  নিজের গ্রামের বাড়িতে ১০৬ বছর বয়সে প্রয়াত হলেন শ্যাম নেগি। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানিয়েছেন কিন্নানুর জেলার প্রশাসনিক প্রধান। গত বুধবার হিমাচলে বিধানসভা নির্বাচনে নিজের বাড়িতে বসে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছিলেন শ্যামশরণ  নেগি। নেগির প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর

https://twitter.com/ANI/status/1588732119794475010?

ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1588732119794475010%7Ctwgr%5E9dc83d469ba7503de3f33421fba1081af9600274%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.latestly.com%2Fsocially%2Findia%2Fhimachal-pradesh-106-year-old-shyam-saran-negi-the-first-voter-of-independent-india-passed-away-151816.html

https://twitter.com/ANI/status/1588732803306618881?s=20&t=oAvu2g-1wBJbntcoTyektA

স্বাধীন ভারতের প্রথম ভোটার ছিলেন প্রাক্তন শিক্ষক শ্যামশরণ নেগি। স্বাধীন ভারতে প্রথম ভোট হয়েছিল ১৯৫২-র ফেব্রুয়ারিতে। কিন্তু হিমাচলের কিছু পাহাড়ি এলাকা তখন বরফে ঢাকা থাকবে বলে ৬ মাস আগে সেখানে নির্বাচন হয়েছিল।

সেটা ছিল ১৯৫১ সাল। তখন প্রথম ভোট দিয়েছিলেন শ্যামশরণ।

২০১৪ সালে গুগল এই মানুষটি কে শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিও নির্মাণ করেছিল। যাতে নেগি দেশের সকল ভোটার কে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আর্জি জানিয়েছিলেন।

উল্লেখ্য ২০১৭ সালে নিজের ১০১ বছর বয়সে হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সময় শ্যামশরণ বলেছিলেন মৃত্যুর সময় বড় কাছে এগিয়ে আসছে।তাই নিজের ভোটাধিকার টা প্রয়োগ করে যেতে চান। তবে মৃত্যুরও স্পর্ধা হয়নি তাঁকে স্পর্শ করার।৩৪তম হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনেও দেশের প্রবীণতম ভোটার নিজের ভোটাধিকার প্রয়োগ করেন মাত্র তিনদিন আগে। কিন্তু তিনদিনের মধ্যেই সেই মৃত্যুর ডাকে সাড়া দিলেন তিনি। তবে রেখে দেশের প্রবীণতম ভোটার হিসেবে রেখে গেলেন রেকর্ড।