পুবের কলম ওয়েবডেস্কঃ বাংলায় নির্বাচনী আবহে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার। বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হতে চলেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদী। যদিও এখনও কেন্দ্রের তরফে এবিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে সুত্রের খবর, ভোটের পর এবিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার।

বর্তমানে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন প্রণয় বর্মা।

তবে তাঁকে বেলজিয়ামের ব্রাসেলসসে পাঠানো হবে রাষ্ট্রদূত করে। তাঁর জায়গায় দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের রাষ্ট্রদূত করতে চায়ছে কেন্দ্র। যদিও বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর মুহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। সেই সময় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটে। তবে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নব নির্বাচিত তারেক রহমানের আমলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ফের উন্নতির দিকে। ফলে সেও আবহে দীনেশকে রাষ্ট্রদূত করে পাঠাতে চায়ছে নয়াদিল্লি। ভোটের মুখে একজন বাংলাভাষী ব্যক্তিকে বাংলাদেশের রাষ্ট্রদূত করে পাঠানোর সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 

উল্লেখ্য, দীনেশ ত্রিবেদী ছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। ইউপিএ সরকারের আমলে তিনি তৃণমূলের সদস্য হিসেবে ছিলেন রেলমন্ত্রী।

লোকসভার পাশাপাশি রাজ্যসভার সাংসদ হিসেবেও দায়িত্ব পালন করেছেন দীনেশ ত্রিবেদী। এছাড়াও, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন দীনেশ ত্রিবেদী। পরে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী অর্জুন সিংয়ের কাছে হেরে যান দীনেশ। তার পর ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আবহে তিনি তৃণমূল ছেড়ে যোগ দেন। আর এবার ২৬-এর বিধানসভা নির্বাচনের আবহে দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের রাষ্ট্রদূত করতে চায়ছে কেন্দ্র।