পুবের কলম ওয়েবডেস্ক: সেপ্টেম্বরের ২৩ তারিখ থেকে শুরু হচ্ছে এশিয়ান গেমস। চিনে এই এশিয়ান গেমসের আসরে এবার ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়েছে। এটাই প্রথম নয় যে এশিয়ান গেমসের আসরে ক্রিকেট অন্তর্ভুক্ত হল। এর আগেও দু’বার এশিয়ান গেমসে ক্রিকেট ছিল। কিন্তু ভারতীয় দল সেখানে এখনও পর্যন্ত দল পাঠায়নি। কিন্তু এবার এশিয়ান গেমসে ক্রিকেট দল পাঠাতে চলেছে বিসিসিআই। বোর্ডের তরফ থেকে এটা নিশ্চিত করা হয়েছে।
পুরুষ ও মহিলা দু’টি ভারতীয় দলই চিনে এশিয়ান গেমসে পাঠাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। মেয়েদের ‘এ’ টিমই পাঠানো হবে। কিন্তু অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপ থাকায় ছেলেদের ‘এ’ পাঠানো সম্ভব হচ্ছে না এশিয়াডে। কারণ এশিয়ান গেমস শুরু হচ্ছে ২৩ সেপ্টেম্বর। আর শেষ হবে ৮ অক্টোবর। কিন্তু ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর থেকে। তাই ভারতের মূল ক্রিকেট দল বিশ্বকাপে ব্যস্ত থাকবে। তাদের পক্ষে এশিয়াডে যাওয়াটা সম্ভব হবে না। তাই ছেলেদের দ্বিতীয় দল এশিয়ান গেমসে পাঠাতে চলেছে বিসিসিআই। ছেলেদের ‘বি’ দল সেখানে গেলেও মেয়েদের সেই সময় অন্য কোনও প্রতিযোগিতা নেই। তাই জিয়ানঝাওতে ভারতীয় ক্রিকেটের সেরা মহিলা দলই পাঠাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। মেয়েদের ক্রিকেট দল ২০২২ সালে বার্মিংহামে কমনওলেথ গেমসে অংশ নিলেও তারাও কোনওদিন এশিয়ান গেমসে খেলেনি। তাই সেদিক থেকে দেখতে গেলে পুরুষ বা মহিলা, ভারতের যেকোনও ক্রিকেট দলের কাছেই এশিয়ান গেমসে অংশ নিতে চলা এই প্রথম। উল্লেখ্য, ভারতের মেয়েদের কমনওয়লেথ গেমস ক্রিকেটে ফাইনালে অষ্ট্রেলিয়ার কাছে হেরে রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। প্রসঙ্গত ২০২২ সালে চিনের মাটিতে এশিয়ান গেমস আয়োজনের কথা থাকলেও কোভিডের কারণে সেই এশিয়াড আয়োজন করা সম্ভব হয়নি। এবার সেই এশিয়াড আয়োজন করা হচ্ছে। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও সেই অলিম্পিকে দল পাঠানোর ক্ষেত্রে দ্বিধায় পড়েছিল। কিন্তু ২০৩২ সালের অলিম্পিকে ক্রিকেট থাকতে পারে এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সেই দিকে তাকিয়েই তাই এশিয়ান গেমসে ছেলে ও মেয়েদের ক্রিকেট দল পাঠাতে চলেছে বিসিসিআই। উল্লেখ্য এর আগে ২০১০ ও ২০১৪ সালে এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ভারত কোনও দাল সেই এশিয়াডে পাঠায়নি। ২০১৮ সালে এশিয়ান গেমসে ক্রিকেট ছিল না। ফের একবার এশিয়াডে ক্রিকেট ফিরতে চলেছে।আরও খবর
এফআইআর খারিজ না হলে ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র, সুপ্রিম কোর্টের নির্দেশে অসন্তোষ
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
নিট-বিক্ষোভে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: কড়া আইনি পদক্ষেপে দিল্লি পুলিশ, এক্স-কে নোটিস
বীরভূমে ব্যবসায়ীর ম্যানেজারের বাড়িতে পুলিশের হানা, উদ্ধার বিপুল নগদ অর্থ ও সোনা, টাকা গুনতে মেসিন
ঐশী ঘোষের খোঁজে পার্টি অফিসে দিল্লি পুলিশ, অভিযোগ সিপিআইএমের
ঐশী ঘোষের খোঁজে পার্টি অফিসে দিল্লি পুলিশ, অভিযোগ সিপিআইএমের
পড়ুয়াদের উপর পদক্ষেপ বন্ধ না হলে ফের 'বৃহৎ শান্তিপূর্ণ প্রতিবাদে'র পথে হাঁটার কড়া বার্তা অভিজিতের
পড়ুয়াদের উপর পদক্ষেপ বন্ধ না হলে ফের 'বৃহৎ শান্তিপূর্ণ প্রতিবাদে'র পথে হাঁটার কড়া বার্তা অভিজিতের
দুর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, পুলিশকে ঢেলে সাজার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
দুর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, পুলিশকে ঢেলে সাজার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সংসদে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
সংসদে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
অসম-বিহারের পর এবার বাংলা, জামিন পেলেন সিজেপি-র ১৬ জন আন্দোলনকারী
অসম-বিহারের পর এবার বাংলা, জামিন পেলেন সিজেপি-র ১৬ জন আন্দোলনকারী
নিট-বিক্ষোভের আড়ালে দেশবিরোধী চক্রান্তের অভিযোগ, কলকাতায় পাল্টা পথে এবিভিপি
নিট-বিক্ষোভের আড়ালে দেশবিরোধী চক্রান্তের অভিযোগ, কলকাতায় পাল্টা পথে এবিভিপি
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
কলকাতার ইসকনের রথযাত্রায় রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, আমন্ত্রণ অমিত শাহকেও