আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ মার্কিন মুলুকে ভারতের স্বাধীনতার ৭৫ তম বছর উদযাপিত হবে বিশেষ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে। এই উপলক্ষে বোস্টনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন:
বোস্টন শহরের উপর একটি বিমান থেকে ২২০ ফুট লম্বা একটি ভারত- মার্কিন পতাকা উত্তোলন করা হবে। ম্যাসাচুসেটসের বোস্টনের ইন্ডিয়া স্ট্রিটে ১৫ অগাস্ট ও আইল্যান্ডের স্টেট হাউসে ১৪ অগাস্ট স্বাধীনতা দিবস পালন করা হবে।
আরও পড়ুন:
স্বাধীনতার ৭৫ তম বছর হিসেবে বিগত এক বছর ধরে আজাদি কা অমৃত মহোৎসব শীর্ষক নানা অনুষ্ঠান পালন হচ্ছে দেশে। এবার মার্কিন মুলুকেও উদযপিত হবে ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি।
আরও পড়ুন:
আজাদি কা অমৃত মহোৎসব'-এর ব্যানারে ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করছে। , আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো ৩২টি দেশের মানুষ স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিতে পারবেন। রাস্তাজুড়ে শহীদদের স্মরণ করার জন্য ফ্রিডম গ্যালারি এবং প্রদর্শনীর আয়োজন করা হবে।