পুবের কলম, ওয়েবডেস্ক:: ভারতের শীর্ষস্থানীয় আইটি সংস্থাগুলি থেকে ২০২৩ অর্থ বছরে কাজ হারিয়েছে ৭০ হাজার কর্মী। অন্যান্য বহু কোম্পানির সঙ্গে ইনফোসিস, টিসিএস, উইপ্রো, টেক মাহিন্দ্রা ২০২৪-আর্থিক বছরে সর্বাধিক কর্মী ছাঁটাই করেছে। ইনফোসিস থেকে ২৫,৯৯৪, টিসিএস থেকে ১৩,২৪৯ কর্মী ছাঁটাই হয়েছে। চতুর্থ ত্রৈমাসিকে উইপ্রো থেকে কর্মীর সংখ্যা কমেছে ৬১৮০। টেক মাহিন্দ্রার মোট কর্মীর সংখ্যা ১৪৫,৪৫, এর মধ্যে বর্ষের মাঝখানে ৭৯৫, পুরো বছরে ৬৯৪৫ কর্মী ছাঁটাই হয়েছে।
শীর্ষ স্থানীয় কোম্পানিগুলির মধ্যে এইচসিএলটেক গত আর্থিক বছরে তাদের কর্মীর সংখ্যা ছিল ২২৭,৪৮১। তার মধ্যে ১৫৩৭ কর্মী আরও নিযুক্ত করা হয়েছে বলে দাবি সংস্থার।আরও পড়ুন:
২০২৫ আর্থিক বছরে আইটি সেক্টরে আয় বৃদ্ধি ৫ থেকে ৭ শতাংশ বাড়তে পারে। যেহেতু রাজস্ব বৃদ্ধি স্তব্ধ ছিল, আইটি পরিষেবা সংস্থাগুলি নতুন নিয়োগে পিছিয়েছে, যার ফলস্বরূপ ২০২৩ সালের ডিসেম্বর মোট কর্মীর সংখ্যা বছরে ৪ শতাংশ কমেছে। তবে উৎপাদন ও স্বাস্থ্যসেবা খাতে ৯/১০ শতাংশ বৃদ্ধি হবে বলে আশা।
ক্রিসিল রেটিং-এর ডিরেক্টর আদিত্য ঝাভের বলেছিলেন, প্রযুক্তি ব্যয়ের মন্দা এই অর্থ বছরে অব্যাহত থাকবে, আইটি পরিষেবা প্রদানকারীদের রাজস্ব বৃদ্ধির উপর নির্ভর করে।
আরও পড়ুন:
উল্লেখ্য, একটি আন্তর্জাতিক মানের সংস্থার তথ্য অনুসারে, ২০০৮ সালে প্রযুক্তি কোম্পানিগুলি প্রায় ৬৫ গাজার কর্মী ছাঁটাই করেছিল। তার পরের বছর অর্থাৎ ২০০৯ সালেও প্রায় একইসংখ্যক কর্মী ছাঁটাই করা হয়েছিল। সেখানে এবছর ৯৬৫টি প্রযুক্তি কোম্পানি বিশ্বব্যাপী ১৫০,০০০- এরও বেশি কর্মী ছাঁটাই করেছে, যা ২০০৮-২০০৯ সালের আর্থিক মন্দাকেও ছাড়িয়ে গিয়েছে। আর আর্থিক মন্দার কারণে সেই ছাঁটাইয়ের ট্রেন্ডই অব্যাহত ছিল ২০২৩ সালের শুরুতেও।