উত্তরপ্রদেশ, ২৭ নভেম্বর: উত্তরপ্রদেশে এক যুবককে শারীরিক নিগৃহ করে মুখে প্রস্রাব করল একদল দুষ্কৃতী। সামাজিক মাধ্যমে ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই সাড়া পড়েছে নেট দুনিয়াই। ঘটনায় ৭ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ১৩ নভেম্বর, উত্তরপ্রদেশের মিরাটে দ্বাদশ শ্রেনীর এক ছাত্রকে তুলে নিয়ে যায় একদল দুষ্কৃতী। একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ছাত্রকে মাটিতে ফেলে ব্যাপক মারধর করা হয়।

ঘটনার ভিডিয়ো ধারণ করতে দেখা যায় দুষ্কৃতীদের। শারীরিক নিগৃহ সহ্য করতে না পেরে, হাতজোড় করে তাঁকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে দ্বাদশ শ্রেনীর ওই ছাত্র। এমন্তবস্থায় তাঁকে আরও প্রহার করা হয়। ওই সময়ই অপর এক দুষ্কৃতী ছাত্রের মুখে প্রস্রাব করেন। গত রবিবার ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন।