পুবের কলম,ওয়েবডেস্ক: পাকিস্তানের জাতীয় নির্বাচনে উঠে এসেছে জালিয়াতির অভিযোগ। এই অভিযোগে সুপ্রিম কোর্টে নির্বাচন প্রক্রিয়া বাতিল চেয়ে মামলাও হয়েছে। এরই মধ্যে নির্বাচনে অনিয়মের কথা স্বীকার করে পদত্যাগ করেছেন পাকিস্তানের রাওয়ালপিন্ডি বিভাগের নির্বাচন কমিশনার লিয়াকত আলি চাথা। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে কমিশনার পদ থেকে ইস্তফা দেন লিয়াকত। ইস্তফাপত্রে তিনি লেখেন, রাওয়ালপিন্ডির মানুষের সঙ্গে অবিচার করেছেন তিনি।
নির্বাচনী ফলাফলে কারচুপির কথা স্বীকার করে লিয়াকত আরও বলেন, ‘ আমি সবকিছুর দায় স্বীকার করছি। এই ঘটনার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার ও পাকিস্তানের প্রধান বিচারপতি যুক্ত ছিলেন। আমি অবিচার করেছি রাওয়ালপিন্ডির মানুষের সঙ্গে।’ আরও বলেন, ‘বিজয়ী প্রার্থীকে ৫০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী করেছি আমরা।’ সংবাদ সম্মেলন শেষে কমিশনার লিয়াকতকে গ্রেফতার করে পুলিশ। রাওয়ালপিন্ডির নির্বাচনী বিভাগের গুরুত্বপূর্ণ পদাধিকারীর এমন বিস্ফোরক বয়ান ও গ্রেফতারির পর শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। কারণ ইতিমধ্যেই পিটিআই সমর্থকরা নির্বাচনে রিগিংয়ের অভিযোগ তুলে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন অঞ্চলে। সেনা ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে এখন থেকেই সরব তাঁরা। উল্লেখ্য, পাকিস্তানের এবারের জাতীয় নির্বাচনে কোনও দলই পায়নি একক সংখ্যাগরিষ্ঠতা। জোট করে সরকার গঠনের আলোচনা চললেও এ জোট কতদিন টিকবে তা নিয়ে জনমনে সংশয় রয়েছে। অনেকেই বলছেন, জোট সরকার হলেও ৮-১০ মাসের বেশি তা টিকবে না। এরপর সম্ভবত জরুরি অবস্থা বা সামরিক আইন জারি হতে পারে।‘মানুষের প্রতি অবিচার করেছি’: নির্বাচনে জালিয়াতির কথা স্বীকার করে পদত্যাগ রাওয়ালপিন্ডির কমিশনারের
ইমামা খাতুন
প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৫
আরও খবর
আগস্টে অ্যাকাউন্টে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? ভুয়ো উপভোক্তা রুখতে কড়া সমীক্ষার নির্দেশ
'জেলে ভরলেও আমি দেশে ফিরবই', ক্ষমতাচ্যুতির বর্ষপূর্তিতে দিল্লি থেকে বার্তা শেখ হাসিনার
ইতিহাসে প্রথম! কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড রাজ্য বিধানসভার মার্শাল
মোদীর ভিডিয়ো সরিয়ে দেওয়ার পর কেন্দ্রের কাছে ক্ষমা চাইলেন মেটার সিইও জ়ুকেরবার্গ
আসন পুনর্বিন্যাস বিল নিয়ে জট কাটাতে রাহুলের দ্বারস্থ রিজিজু, পালটা শর্ত চাপাল কংগ্রেস
আসন পুনর্বিন্যাস বিল নিয়ে জট কাটাতে রাহুলের দ্বারস্থ রিজিজু, পালটা শর্ত চাপাল কংগ্রেস
আগামী কয়েকদিন চলবে বৃষ্টি, দুর্যোগের মাঝেই পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতে মৃত ৪
আগামী কয়েকদিন চলবে বৃষ্টি, দুর্যোগের মাঝেই পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতে মৃত ৪
ছাত্রবিক্ষোভে বলপ্রয়োগ নয়, পুলিশকে আরও সংযমী হওয়ার বার্তা সুপ্রিম কোর্টের
ছাত্রবিক্ষোভে বলপ্রয়োগ নয়, পুলিশকে আরও সংযমী হওয়ার বার্তা সুপ্রিম কোর্টের
পরিবার পিছু ১২০০ টাকা পঞ্চায়েত কর বৃদ্ধির খবর সম্পূর্ণ ভুয়ো, বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য
পরিবার পিছু ১২০০ টাকা পঞ্চায়েত কর বৃদ্ধির খবর সম্পূর্ণ ভুয়ো, বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য
প্রথম আন্দোলনের সাফল্যের পর এবার ঝাড়খণ্ডের দিকে নজর ককরোচ জনতা পার্টির, রাজনীতিতে যোগের জল্পনা ওড়ালেন প্রতিষ্ঠাতা
প্রথম আন্দোলনের সাফল্যের পর এবার ঝাড়খণ্ডের দিকে নজর ককরোচ জনতা পার্টির, রাজনীতিতে যোগের জল্পনা ওড়ালেন প্রতিষ্ঠাতা
আসন পুনর্বিন্যাস বিল পাসে মরিয়া কেন্দ্র, ১৬ অগস্ট থেকে লোকসভায় বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা
আসন পুনর্বিন্যাস বিল পাসে মরিয়া কেন্দ্র, ১৬ অগস্ট থেকে লোকসভায় বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা